সুমন ভৌমিকঃ মোঃ শাহ কামাল আকন্দ পিপিএম (বার) অফিসার-ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা,ময়মনসিংহ সাহেবের নির্দেশে ক্রমে এসআই(নিঃ) মোঃ হাবিবুর রহমান, সংগীয় অফিসার ফোর্সসহ পাগলা থানা এলাকায় ইং ১০ জনুয়ারী মাদক উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা করে পাগলা থানাধীন কুরচাই বকুলতলা হইতে ০৭ গ্রাম হেরোইন ও ১৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোঃ তানভীর (৩০), পিতা-মোঃ আঃ কাদির, মাতা-মোছাঃ রানু বেগম, মোঃ বুলবুল ইসলাম (১৯), পিতা-মোঃ আঃ মালেক, মাতা-মোছাঃ রিনা খাতুন, উভয় সাং-কুরচাই (বকুলতলা), থানা-পাগলা, জেলা-ময়মনসিংহ এবং এসআই(নিঃ) আনোয়ার হোসেন, এএসআই(নিঃ) মোঃ আব্দুল মজিদ সংগীয় অফিসার ফোর্সের সহ কোতোয়ালী থানা এলাকায় মাদক উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনাকালে ইং ১১জানুয়ারী কোতোয়ালী থানাধীন বাঘমারা পুরাতন মেডিকেল কলেজ গেইটের সামনে হইতে ১৫ গ্রাম হেরোইন সহ মাদক ব্যবসায়ী মোঃ মুন্না মিয়া (২০), পিতা-আঃ ছালাম, মাতা মৃত-শিউলী বেগম, সাং-১৬৬/বি আর কে মিশন রোড, মোঃ নবী হোসেন (৩৫), পিতা-গোলাম মোস্তফা, মাতা-রাবেয়া খাতুন, সাং-১৬/এ পুরোহিতপাড়া, মোঃ মহর আলী (২৫), পিতা মৃত-রমজান আলী, মাতা-পারভীন আক্তার, সাং-কৃষ্টপুর, সর্ব থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহগ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।
ময়মনসিংহ ডিবি’র পৃথক অভিযানে হেরোইন ও ইয়াবাসহ গ্রেফতার ০৫ জন
Date:

