চীফ রিপোর্টারঃ ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ মোঃ শাহ কামাল আকন্দ পিপিএম (বার) এর নির্দেশে ১৯/০৬/১৯ ইং তারিখে মাদক বিরোধী অভিযান চালায়। ডিবির চৌকস অফিসার এস.আই মোঃ আক্রাম হোসেন এই অভিযান পরিচালনা করেন।
কোতোয়ালী থানা এলাকায় তিনি সংগীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে দিঘারকান্দা হতে ১৪৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী মোঃ বাবুল @ কসাই বাবুল (৩৬) কে আটক করে।
অপর এক অভিযানে, এস.আই মোঃ আলাউদ্দিন বাদল সংগীয় অফিসার ফোর্সসহ ১৯/০৬/১৯ ইং তারিখ ভালুকা থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে সিডস্টোর হইতে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী মোঃ সেন্টু মিয়া (৩৫), মোঃ শাহজাহান (২৬), মোঃ রুমা বেগম (২৮) দের আটক করা হয়।
এছাড়া অপর আরেক অভিযানে, এস.আই হাবিবুর রহমান সংগীয় অফিসার ফোর্সসহ ২০/০৬/১৯ ইং তারিখ কোতোয়ালী থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে কোতোয়ালী থানাধীন খাগহডর হইতে উক্ত তারিখ ১১.৪৫ ঘটিকার সময় ২৩ গ্রাম হেরোইন সহ মাদক ব্যবসায়ী মোঃ আতিকুল ইসলাম আতিক (৪২), মোঃ তৌহিদুল ইসলাম @ মুন্না @ ওমর ফারুক (৩০), মোঃ হালিম মিয়া (২৮) দেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।

