স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ১০০পিচ ইয়াবাসহ ২ মাদক ব্যাসায়ী গ্রেফতার। গ্রেফতারকৃতরা হলেন হাবিবুর রহমান হবি (২৬) সাইফুল ( ২৪)।
ময়মনসিংহ জেলা পুলিশ সুপার শাহ্ আবিদ হোসেন বিপিএম (বার) এর নির্দেশে কোতোয়ালী মডেল থানার অপারেশন ইনচার্জ শাকের আহাম্মদ মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে নগরীর বেগুনবাড়ি এলাকার কোকিল নামক স্থান থেকে ১০০ পিছ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেন।
এ সময় কোতোয়ালী মডেল থানার শাকের আহম্মদ সু-কৌশলে পুকুরের কাদায় নেমে ও ছদ্মবেশে ইয়াবাসহ গ্রেফতার করে।
আটককৃত ২ জনকে মাদক মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

