সুমন ভৌমিকঃ ময়মনসিংহ জেলা পুলিশের এপ্রিল মাসের মাসিক কল্যান সভা আজ ১৪ মার্চ ময়মনসিংহ জেলা পুলিশ লাইনন্সে ও অপরাধ সভা পুলিশ সুপার কার্যালয়ে কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহ জেলার সুযোগ্য পুলিশ সুপার শাহ আবিদ হোসেন বিপিএম (বার) এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলার পুলিশ কর্মকর্তাগণ ও অফিসারগন।
মাসিক কল্যান সভার সভাপতি পুলিশ সুপার শাহ আবিদ হোসেন, ময়মনসিংহ জেলার এপ্রিল/২০১৯ মাসের ভাল কাজের জন্য নিষ্ঠাবান, পরিশ্রমী অফিসারদের উত্তম পুরস্কারে ভূষিত করেন।
উত্তম পুরস্কারে ভূষিত ময়মনসিংহ জেলার পুলিশ কর্মকর্তাগণ ও অফিসারগন-
সহঃ পুলিশ সুপার (ত্রিশাল সার্কেল), মুছা আব্দুল রকিব খান, অতিঃ পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আলামিন, সহকারী পুলিশ সুপার (হালুয়াঘাট সার্কেল), মোঃ আলমগীর পিপিএম, ইন্সপেক্টর মোঃ মাহমুদুল ইসলাম পিপিএম, কোতুয়ালী মডেল থানা (সদর), ইন্সপেক্টর আহম্মেদ কবীর হোসেন, ঈশ্বরগঞ্জ থানা, ইন্সপেক্টর মোঃ ফিরোজ তালুকদার পিপিএম, ভালুকা মডেল থানা, ইন্সপেক্টর মোঃ শাহ কামাল আকন্দ পিপিএম (বার), অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা, ইন্সপেক্টর (তদন্ত) শেখ মাহমুদ হোসেন, ত্রিশাল থানা, ইন্সপেক্টর (তদন্ত) মোঃ মাজহারুল ইসলাম, ভালুকা মডেল থানা, ইন্সপেক্টর (তদন্ত) শ্যামল চন্দ্র ধর, হালুয়াঘাট থানা, ইন্সপেক্টর (তদন্ত) মোঃ জয়নাল আবেদীন, ঈশ্বরগঞ্জ থানা, টিআই কার্তিক চন্দ্র পাল, মুক্তাগাছা ট্রাফিক জোন, ইন্সপেক্টর মাহমুদুল হাসান, ইনচার্জ ২নং পুলিশ ফাঁড়ি সদর, ইন্সপেক্টর মোঃ চাঁদ মিয়া, ইনচার্জ ১নং পুলিশ ফাঁড়ি সদর, ইন্সপেক্টর মোঃ জাহাঙ্গীর আলম, মুক্তাগাছা ফাঁড়ি।
এছাড়াও ভাল কাজের মূল্যায়ন করে এসআই, এএসআই, কনস্টেবল সহ পুলিশ বাহিনীর যোগ্য ব্যক্তিদের উত্তম পুরস্কারে ভূষিত করা হয়।
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ময়মনসিংহ জেলা পুলিশ লাইন্সের সকল পুলিশ সদস্যদের জন্য ঈদের শুভেচ্ছা উপহার হিসেবে ছেলেদের পাঞ্জাবি ও মেয়েদের থ্রি-পিস প্রদান করেন ময়মনসিংহ জেলা পুলিশ সুপার শাহ আবিদ হোসেন বিপিএম (বার)। যা ইতিপূর্বে পুলিশদের এভাবে উৎসাহিত করা হয়নি।

