একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহ গোয়েন্দা সংস্থা’র অফিসার ইনর্চাজ মোঃ শাহ কামাল আকন্দ (পিপিএম-বার) এর নির্দেশে ডিবি পুলিশ অভিযান পরিচালনা করে ৮ বোতল ফেন্সিডিলসহ ১ মহিলা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
তথ্য সূত্রে জানা যায়, আজ দিবাগত রাত ১২ টা ৪৫ মিনিটে এসআই আনোয়ার হোসেন সংগীয় অফিসার ফোর্স ময়মনসিংহ কোতোয়ালী থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে চায়না ব্রীজ মোড় থেকে ৮ বোতল ফেন্সিডিলসহ নারী মাদক ব্যবসায়ী মোছাঃ গোলসানারা বেগম (৪০)-কে গ্রেফতার করে। জানা যায়, মোছাঃ গোলসানারা বেগমের বাড়ি ৩২ নং ওয়ার্ডের চরকালিবাড়ী’র পশ্চিমপাড়ায়। গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

