চীফ রিপোর্টারঃ ময়মনসিংহ জেলা গোয়েন্দা মাখার অফিসার ইনচার্জ এর নির্দেশক্রমে ০৭/০৪/১৯ ইং তারিখ এস.আই মাসুদ জামালী সংগীয় ফোর্সসহ কোতোয়ালী থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।
উক্ত বিশেষ অভিযানে কোতোয়ালী থানাধীন খাগডহর এলাকা হইতে ১০০ গ্রাম হেরোইন সহ সকাল ০৮.৪০ ঘটিকার সময় সহ মাদক ব্যবসায়ী মোঃ ফয়সাল আহম্মেদ (রাজ) (২৫) কে গ্রেফতার করে।
আটক ফয়সাল ময়মনসিংহ কোতুয়ালী থানাধীন কাশর জেল রোড মোড়ল বাড়ী (বর্তমান ঘুন্টি ফকিরবাড়ীর মোখছেদ এর ভাড়াটিয়া) মৃত-আইয়ুব আলী ও রোকিয়া বেগম এর সন্তান।
এছাড়া অপর এক অভিযানে, একই থানাধীন কুষ্টিয়া এলাকা হইতে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট সকাল ০৯.৫৫ ঘটিকার সময় মাদক ব্যবসায়ী মোঃ আবু সাইদ ওরফে আবু তারেক (২৪) কে আটক করে। সে সদর থানার পুটিয়ালী এলাকার মোঃ নজরুল ইসলাম এর ছেলে।
জেলা গোয়েন্দা শাখার প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, গ্রেফতারকৃত আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।

