একাত্তর বাংলাঃ সন্দ্বীপে বেপরোয়া গতিতে ছুটে আসা ট্রলির চাপায় পিষ্ট হয়ে মাহিন (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (৫ এপ্রিল) এই দুর্ঘটনা ঘটে। মাহিন চট্টগ্রাম সন্দ্বীপ উপজেলার হরিশপুর ইউনিয়নের মো. মিঠুর সন্তান।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, বাউরিয়া ইউনিয়নের মৌলভীবাজারের পূর্ব পাশে বেপরোয়া গতিতে ছুটে আসা একটি ট্রলি মাহিনের বুকের উপর দিয়ে উঠে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
শিশু মাহিন খালার বিয়ে উপলক্ষে তার নানাবাড়িতে বেড়াতে এসেছিল। তার মৃত্যুতে বিয়ে বাড়িতে শোকের ছায়া পড়ে যায়।
সন্দ্বীপ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহাজান বলেন, ট্রলির চাপায় একজন শিশুর মৃত্যুর ঘটনা শুনেছি তবে এই বিষয়ে আমাদের কাছে কোন অভিযোগ নেই। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

