একাত্তর বাংলাঃ ময়মনসিংহে আদালত ভবনের সামনে দোকান নির্মাণকে কেন্দ্র করে জজকোর্ট ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রধান ফটকে তালা দেয়ার প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) আদালত বর্জনের ঘোষণা দিয়েছেন আইনজীবীরা।
বুধবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে জেলা আইনজীবী সমিতির জরুরি সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এর আগে জজকোর্ট ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয় বিচার বিভাগীয় কর্মচারী কল্যাণ সমিতির কর্মচারীরা।
জানা যায়, আদালত ভবনের সামনে বিচার বিভাগীয় কর্মচারী কল্যাণ সমিতির কর্মচারীরা দোকান নির্মাণ শুরু করলে মঙ্গলবার বিকেলে আইনজীবীরা নির্মাণাধীন দোকানগুলো ভেঙে দেয়। এতে উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন আহত হন।

