মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে এবার বুকলেট

Date:

একাত্তর বাংলাঃ মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে এবার বুকলেট । যেখানে বর্ননা করা হয়েছে যুদ্ধের লৌমহর্ষক ঘটনাবলী । অনেক না জানা তথ্য । অনেক কস্ট, আনন্দ ভরা ইতিহাস। যা পান্ডলিপি আকারে কিছু তরুনের উদ্দ্যেগে সঠিক গন্তব্য পৌঁছতে পথ চলতে শুরু করেছে। দেশব্যাপী চলছে তাদের ভ্রমন। দেশটাকে ভালবাস, দেশের মানুষকে ভালবাসা,চেতনার গভীরালে নিজের দায়িত্ববোধ থেকে ভবিষ্যতের নাগরিকের জন্য জ্ঞান আহরণের পাঠ্য-পুস্তক। এ যেন এক গর্বিত বাংলাদেশ।

সামাজিক যোগাযোগ মাধ্যেমে নিজেদের খবর ছড়িয়ে দেওয়া পোস্টটি যখন ভাইরাল ঠিক তখনই সেটা নিয়ে অনেকেই কাজ করছে নিজের আশেপাশের ৭১ এর স্মৃতিগাঁথা লিপিবদ্ধ করে রাখতে।

আসুন ঘুরে আসি ফেসবুকে ভাইরাল হওয়া সেই পোস্টটি…..

‘জনপ্রিয়  ঐতিহ্যবাহী চট্টগ্রামের বুকে গণহত্যার দলিলপত্র নিয়ে এবার আমরা ছিন্ন-বিচ্ছিন্নভাবে চললাম।

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির শুধু একটি ক্লাসের ছাত্রদের কাছ থেকে অনুদান সংগ্রহপূর্বক গণহত্যার কিছু বুকলেট অর্ডার করেছিলেন জনাব মোঃ ইমরান এবং পৃথকভাবে সহকর্মীদের মাঝে কিছু বুকলেট বিনামূল্যে বিতরণ করেছিলেন জনাব দেওয়ান মাবুদ আহমেদ।

এভাবেই চলে গিয়েছিল আরো ৫০ কপি ‘গণহত্যায় চট্টগ্রাম’

কিন্তু কী আছে এই বুকলেটে?

আসুন, চট্টগ্রামে গণহত্যার একটি প্রামাণ্য দলিল দেখে নিইঃ

.চট্টগ্রাম শহরের দামপাড়াস্থ গরীবুল্লাশাহর মাজারের পাশে একটি লোমহর্ষক বধ্যভূমি আবিষ্কৃত হয়েছে। গত ৩০শে মার্চ থেকে ডিসেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত এই বদ্ধভূমিতে বর্বর পাক বাহিনী প্রায় কয়েক হাজার লোককে হত্যা করেছে বলে অনুমান করা হচ্ছে। বধ্যভূমির স্থানটি আমাকে দেখিয়েছেন গরীবুল্লাশা মাজারের সংলগ্ন দোকানদার নাসির আহমেদ।

গত ২৫শে মার্চ থেকে ১৬ই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন না হওয়া পর্যন্ত এই হত্যাযজ্ঞের ষোল আনাই তিনি স্বচক্ষে দেখেছেন। এই দীর্ঘ সময়ে তিনি তার দোকানেই ছিলেন। নাসির আহমেদ আমাকে বলেছেন, গত ৩০শে মার্চ থেকে ডিসেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত অতিরিক্ত বৃষ্টির দিন ছাড়া প্রত্যহ সন্ধ্যায় কড়া মিলিটারি পাহারায় পাঁচ থেকে ছয় ট্রাক লোক নিয়ে আসা হত।

এই হতভাগ্যদের চোখে কাপড় বাঁধা থাকতো। তাদের বধ্যভূমিতে নামিয়ে দিয়ে ট্রাকগুলি চলে যেতো। এই হতভাগ্যদের বধ্যভূমিতে লাইন দিয়ে দাঁড় করিয়ে গুলী করে হত্যা করা হত। তারপর অন্য একদল মিলিটারি ট্রাক নিয়ে বধ্যভূমিতে এসে লাশগুলি ট্রাক বোঝাই করে অন্যত্র সরিয়ে নিয়ে যেত। নাসির আহমেদ আমাকে আরও বলেছেন যে, নিয়মিত এই হত্যা যজ্ঞের শুরুতে লাশ পুঁতার জন্য বধ্যভূমির পাশে একটি গভীর গর্ত খনন করা হয়।

মাত্র কয়েক দিনে লাশে এই গভীর গর্ত ভর্তি হয়ে গেলে সদ্য মরা লাশগুলিকে ট্রাকে চড়িয়ে অন্যত্র সরিয়ে ফেলার ব্যবস্থা করা হয়। আমার অনুরোধে নাসির আহমেদ এই গর্তের মুখ থেকে সামান্য মাটি সরিয়ে পাঁচটি নরকঙ্কাল উঠান। তাঁর মতে সেই গর্তে কমপক্ষে পাঁচ হাজার নরকঙ্কাল রয়েছে। এই লোমহর্ষক বধ্যভূমি চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা। বধ্যভূমির চারিদিকে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে রয়েছে হতভাগ্যদের জামা- কাপড় জুতা প্রভৃতি। মাটিতে রয়েছে চাপচাপ বিস্তর রক্তের দাগ যা প্রমাণ করেছে যে গত ডিসেম্বরের প্রথম দিকে এখানে কয়েক’শ লোককে হত্যা করা হয়েছে।

বদ্ধভূমির পাশে হাটার সময়ে মাটিতে আমি গোটা-দশ স্যুটও দেখতে পেয়েছি। এতে প্রমাণিত হচ্ছে যে, রেলওয়ে পোর্ট ট্রাস্ট এবং অন্যান্য অফিসের যে সব হতভাগ্য অফিসার নিখোঁজ রয়েছেন, তাঁদের অনেককেই এই বধ্যভূমিতে হত্যা করা হয়েছে। নাসির আহমেদের মতে অত্যাচারের কালো দিনগুলোতে বর্বর পাক বাহিনী এই বদ্ধভুমিতে কয়েক হাজার লোককে হত্যা করেছে। তিনি বলেছেন যে, নিয়মিত এই হত্যাযজ্ঞের শুরুতে চোখ বাঁধা অবস্থায় বধ্যভূমিতে আনা একদল লোককে গুলী করে হত্যা করলে গুলির আওয়াজে হতভাগ্যদের লাইন করে দাঁড়ানো অন্যদল মৃত্যু ভয়ে চিৎকার করতো বলে পরে রাইফেলে সাইলেন্সর লাগিয়ে গুলি করে মারার পদ্ধতি প্রবর্তিত হয়।

নিয়মিত এই লোমহর্ষক হত্যাকাণ্ডের আরও দুইজন সাক্ষী পাওয়া গেছে। এরা হচ্ছেন গরীবুল্লাহ শাহর মাজারের দারোয়ান আব্দুল জব্বার…”

-এরকম শত শত গণহত্যার দলিলপত্র নিয়ে প্রস্তুত রয়েছে আমাদের বুকলেট।

চলবে………………………..

সূত্রঃ  ‘বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধঃ দলিলপত্র থেকে বলছি’।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান