একাত্তর বাংলাঃ শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে, ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু জাদুঘরে শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন- সিআরআই এই প্রতিযোগিতার আয়োজন করে। শনিবার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন জায়গার শিশুরা এ প্রতিযোগিতায় অংশ নেন। রং তুলিতে ফুটিয়ে তোলা হয় বঙ্গবন্ধুর শৈশব, কৈশোর ও আন্দোলনের বিভিন্ন চিত্র।
প্রতিযোগিতা শেষে দুপুরে সেরা ছয় জনের হাতে পুরস্কার তুলে দেন বঙ্গবন্ধুর দৌহিত্র রেদওয়ান মুজিব সিদ্দিক ববি। শিশুদের জন্য তৃতীয় বারের মতো এ আয়োজন করে -সিআরআই। বঙ্গবন্ধুকে নতুন প্রজন্মের সঙ্গে পরিচয় করাই এই আয়োজনের মূল্য উদ্দেশ্য বলে জানান আয়োজকরা।

