মিডিয়ার নতুন মুখ নামিরার ব্যস্ততা
বিনোদন প্রতিবেদক:-
তরুণ প্রজন্মের প্রতিভাবান উপস্থাপক এবং নবাগত অভিনেত্রী নামিরা। শোবিজ আঙ্গানে কাজ করছে মাত্র তিন বছর যাবাৎ, যদিও বা অল্প সময় এর ক্যারিয়ার কিন্তু টেলিভিশন খুললেই প্রায় সব চ্যানেলেই তার অনুষ্ঠান দেখা যায়। তবে খুব বেশি দেখা পাওয়া যায় বাংলাদেশ এর একমাত্র সরকারি টেলিভিশন চ্যানেল “বিটিভি” তে। তবে বেশ কিছুদিন ধরে ছোট পর্দায় অভিনয় করতে দেখা যায়।
অভিনয় প্রসঙ্গে জানতে চাইলে নামিরা জানান :অভিনয় করব চিন্তাও, কখনো করিনি। হঠাৎ একদিন রাত ১০:৩০ টা কল আসে এবং ছোট করে গল্প টা শোনায়। ভাবলাম একটা কাজ করেই দেখি। সেই সুবাদেই “ননসেন্স ” নামক একটা ওয়েব সিরিজে অভিনয় করি। তারপর থেকে এখন পর্যন্ত বেশ কিছু নাটকে প্রধান চরিত্রে কাজ করেছি এবং ভালো লাগার বিষয় হচ্ছে,, যে কয়টা নাটকে কাজ করেছি সবগুলোই ঈদুল-আজহা কে কেন্দ্র করে মুক্তির পরিকল্পনা চলছে। যেহেতু কাজ রিলিজ এর বিষয় টা আর্টিস্ট দের দায়িত্ব না। তাই এখন এই পর্যন্ত ইনফরমেসন আমি জানি। তবে নাটকগুলোর রিলিজের তারিখ জানানো হলে তা অবশ্যই আমার দর্শকদের সাথে শেয়ার করব। এছাড়া নাটক, টিভিসি, ওভিসি এবং কিছু কাজের অফার এসেছে। আশা করি খুব তারাতাড়ি এই আরও বেশ কিছু ভালো কাজের মধ্যে দিয়ে দর্শকদের উপহার দিতে পারব।
এছাড়াও নিজের ছোট একটা ব্যবসা শুরু করেছি, এই নিয়েও একটু ব্যস্ত সময় পার করছি।

