বকশীগঞ্জে পুকুরে ডুবে এসএসসিতে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর মৃত্যু

Date:

মতিন রহমান,বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি।

জামালপুরের বকশীগঞ্জে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে রিফাত (১৬) নামে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রিফাত বকশীগঞ্জ থানায় কর্মরত এসআই লাভলুর ছোট ভাই।

বুধবার (১৫ মে ) দুপুরে রিফাত তার বন্ধুদের সাথে উপজেলা পরিষদের পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে তাঁর মৃত্যু হয়। রিফাত পার্শ্ববর্তী শেরপুর জেলার দীঘারপাড় গ্রামের আব্দুল হালিম সরকারের ছেলে। রিফাত এবার এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে।

স্থানীয়দের বরাতে বকশীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার মো. তুহিনুল হক বলেন, দুপুর একটার দিকে রিফাতসহ কয়েকজন উপজেলা পরিষদের পুকুরে গোসল করতে নামে। এক পাড় থেকে অন‍্য পাড়ে সাঁতার কেটে যাওয়ার সময় মাঝ পুকুরে গিয়ে ডুবে যায় রিফাত। এ সময় স্থানীয়রাসহ পুকুরে থাকা লোকজন অনেক খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসে একটি দল ঘটনাস্থলে পৌঁছালেও জামালপুর থেকে ডুবরি দল না পৌঁছানোয় উদ্ধার কার্যক্রম ব্যাহত হয়। তবে স্থানীয়রা উদ্ধার কার্যক্রম অব্যাহত রেখেছিল,পুকুরে জাল টেনে মরদেহটি উদ্ধার করার চেষ্টা করা হয়। পরে জামালপুর থেকে ডুবরি দল এসে রিফাতের মরদেহ উদ্ধার করে।

বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল আহাদ খাঁন বলেন, দুপুরে উপজেলা পরিষদের পুকুরে গোসল করতে নামেন রিফাত । একপর্যায়ে তিনি পানিতে ডুবে যান। পরে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান