একাত্তর বাংলা রিপোর্ট : জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের মতবিনিময় সভায় কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মারুফা আক্তার পপিকে বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির ঢাকা বিভাগের দায়িত্বপ্রপ্ত সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এম পির অসদাচরণের প্রতিবাদে আজ ২৩ নভেম্বর ঢাকা প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচী পালন করেছে ঢাকায় অবস্থানরত জামালপুরবাসী। মানববন্ধন শেষে উপস্থিত আওয়ামীলীগ নেতাকর্মীগণ অবিলম্বে মারুফা আক্তার পরির কাছে মির্জা আজম এম পি যাতে নিঃশর্ত ক্ষমা চান এর জন্য আওয়ামীলীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দাবি জানানো হয়। অন্যথায় পূর্ব জামালপুর বাসী বৃহৎ কর্মসূচী দেয়ার ঘোষনা দেয়। উল্লেখ্য যে, গত (২০ শে নভেম্বর) জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের মতবিনিময় সভায় আমন্ত্রণে জানানো হয় কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মারুফা আক্তার পপিকে। সেই সভায় জামালপুর সদর (জামালপুর-৫) আসনে আওয়ামীলীগের মনোনয়নপ্রত্যাশী প্রধানমন্ত্রীর সাবেক মূখ্য সচিব আবুল কালাম আজাদকে শুভেচ্ছা জানাতে মারুফা আক্তার পপি উঠে দাঁড়ালে মঞ্চে অবস্থানরত মির্জা আজম এম পি জনসম্মুখে পর পর ধমক দেন, এতে মারুফা আক্তার পপি চরম বিব্রতকর অবস্থায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে মঞ্চ হতে নেমে সভাস্থল ত্যাগ করেন উল্লেখ যে মারুফা আক্তর পপি নিজেও জামালপুুর- ৫ (সদর) আসন থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী, ইতিমধ্যে দলীয় মনোনয়ন ফরম কিনেছেন তিনি।
এই হেনেস্থার প্রতিবাদে গতকাল ২২ নভেম্বর বুধবার পূর্ব জামালপুর এলাকার আওয়ামিলীগ ও এর সহযোগী সংগঠন, মুক্তিযোদ্ধারা আলাদা আলাদা মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন।