-
প্রাসাদ দাস :
-
ময়মনসিংহ বিভাগে বিএনপি -জামায়েতের চলমান হরতাল,অবরোধ কর্মসূচি জনমনে তেমন সাড়া পরেনি। ময়মনসিংহ মহনগর সহ ভিভাগের প্রতিটি জেলায় সবধরনের দোকানপাট ও সপিংমল খোলা রয়েছে সকল সরকারি, আধাসরকারী ও বেসরকারি সকল প্রতিষ্ঠান। শহরগুলোতে সবধরণের অভ্যান্তরিণ যান চলাচল সাভাবিক রয়েছে।তবে দূরপাল্লার যান চলাচল কম হলেও ময়মনসিংহ বিভাগের সকল জেলার সাথে যান চলাচল সাভাবিক রয়েছে।
-
বিএনপি -জামায়েত ময়মনসিংহ মহানগরতে অবরোধের কোনো প্রভাব ফেলতে পারেনি। এককথায় বলাযায় ময়মনসিংহ মহানগর শহ বিভাগের সকল জেলার বিএনপি -জামায়েত হরতাল, অবরোধের নামে কোনো মিটিং মিছিল করতে পারেনি।
গত শনিবার জামালপুর জেলার সরিষাবাড়ী রেলওয়ে স্টেশনে গভীর রাতে আন্তঃনগর যমুনা এক্সপ্রেস ট্রেন আগুন হরতাল সমর্থকরা আগুন দিলে ৩ টি বগি পুড়ে গেলেও ঢাকা টু জামালপুর, ময়মনসিংহ থেকে চট্টগ্রাম, কিশোরগঞ্জ, ভৈরব রেল যোগাযোগ সাবাভিক রয়েছে।

-
এদিকে ময়মনসিংহ রেঞ্জের ডি আই জি শাহ্ আবিদ হোসেন ময়মনসিংহ বিভাগে যাতে আইনশৃঙ্খলা সাবাভিক থাকে এর জন্য আইনসৃঙ্খলা বাহিনীকে সার্বক্ষণিক দিকনির্দেশনা দিয়ে যাচ্ছেন।
-
গুরুত্বপূর্ণ বিভাগীয় জেলা ময়মনসিংহ। এদিকে ময়মনসিংহ জেলার এস পি মাছুম আহাম্মদ ভূইয়া আইনশৃঙ্খলা বাজায় রাখার জন্য জেলা পুলিশ সহ আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য নিয়োজিত সকল বাহিনীকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে নির্দেশ দিয়েছেন।
ময়মনসিংহ বিভাগে বিএনপি- জামায়াতের হরতাল কর্মসূচি জনমনে তেমন সাড়া পরেনি
Date:

