একাত্তর বাংলাঃ মানিকগঞ্জের শিবালয় উপজেলার ইন্তাজগঞ্জ বাজারে চোর সন্দেহে গণপিটুনিতে একজনের মৃত্যু হয়েছে।
সোমবার (০৮ এপ্রিল) সকাল ৮টার দিকে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, গতরাতে শিবালয় উপজেলার ইন্তাজগঞ্জ বাজারে এক লোককে চোর সন্দেহ করে বাজারের লোকজন। এসময় চোর চোর বলে সবাই হুই হুল্লর শুরু করে।
এতে এলাকাবাসী জড়ো হয়ে ঐই লোককে ধরে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সোমবার সকাল ৮টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে শিবালয় থানায় রাখা হয়েছে। তবে নিহতের নাম পরিচয় জানতে পারেনি পুলিশ।

