ভোরের কন্ঠঃ নীলফামারী জেলা সদরের বিন্যাবতীর বিরাট দিঘিতে সনাতন হিন্দু ধর্মের পূণ্য স্নানোৎসবে (বারুনী স্নান) নেমে দীঘিতে তলিয়ে যাওয়া সুমন চন্দ্র রায় (১৫) নামের এসএসসি পরিক্ষায় অংশ গ্রহনকারী কিশোর নিখোঁজের পাঁচদিনের মাথায় ভেসে উঠেছে তার মরদেহটি।
রবিবার (৭ এপ্রিল) সকােল তার মরদেহটি দিঘির উত্তর পাশে ভেসে উঠে।
এর আগে গত বুধবার (৩ এপ্রিল) সকাল ৭টায় ওই দিঘিতে বারুনী স্নান করতে নেমে সুমন তলিয়ে গিয়েছিল।
ঘটনার দিন হতে দুইদিন ধরে ফায়ার সার্ভিসের দুইজন ডুবুরি দিঘির ভেতর অনুসন্ধ্যান চালিয়ে সুমনকে উদ্ধার অভিযান পরিচালনা করেছিল।
রবিবার সকােলই জেলা প্রশাসকের পক্ষে জাল টেনে উদ্ধার অভিযান পরিচালনার কথা ছিল।কিন্তু তার আগেই মরদেহটি ভেসে উঠে।
রবিবার সকালে সুমনের লাশ স্থানীয়রা ভেসে উঠতে দেখে। তাৎক্ষনিকভাবে লাশ উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
এসময় উপস্থিত ছিলেন নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম, নীলফামারী দমকল বাহিনীর স্টেশন ইনচার্জ এনামুল হক, খোকশাবাড়ি ইউপি চেয়ারম্যান বদিউজ্জামান, গোড়গ্রাম ইউপি চেয়ারম্যান রেয়াজুল ইসলামসহ স্থানীয়া।

