মাদক বিরোধী সমাবেশে শপথবাক্য পাঠ

Date:

জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহঃ ‘চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে মহেশপুর হাই স্কুল মাঠে এ সমাবেশের আয়োজন করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ও স্থানীয় মানবাধিকার সংগঠন রুরাল ডেভেলপমেন্ট সেন্টার (আরডিসি)।

জেলা প্রশাসক সরোজ কুমার নাথ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য শফিকুল আজম খান চঞ্চল।

বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো: হাসানুজ্জামান (পিপিএম), ৫৮ বিজিবির অধিনায় লে.কর্ণেল তাজুল ইসলাম, ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদুর রহমান, মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাশ্বতী শীল, মহেশপুর পৌরসভার মেয়র আব্দুর রশিদ খান, মহেশপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ময়েজ উদ্দিন হামিদ ও ইউপি চেয়ারম্যান এ বি এম শহিদুল ইসলাম।

অনুষ্ঠান পরিচালনা করেন রুরাল ডেভেলপমেন্ট সেন্টার (আরডিসি)’র পরিচালক মানবাধিকার কর্মী আবদুর রহমান। এ সময় বক্তারা, মাদককে সমাজ থেকে দুর করতে ও আগামী প্রজন্মকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করতে সচেতনতার পাশাপাশি সকলকে এক সাথে কাজ করার আহ্বান জানান।

পরে সমাবেশে অংশ নেওয়া শিক্ষার্থী ও নানা শ্রেণী পেশার মানুষকে মাদক বিরোধী শপথবাক্য পাঠ করার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যালয়ের উপ-পরিচালক আজিজুল হক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান