আবির হোসেন সজল:
(বুধবার ২৮ ফেব্রুয়ারি) পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, পিপিএম-সেবা এর দৃঢ় নেতৃত্ব ও দিক নির্দেশনায় ২০২৩ সালে মাদকদ্রব্য উদ্ধার অভিধানের সার্বিক কার্যক্রম মূল্যায়নে পুলিশ সপ্তাহ -২০২৪ এ সমগ্র বাংলাদেশে “গ” শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেছে লালমনিরহাট জেলা পুলিশ।
এ সময়ে লালমনিরহাট জেলা পুলিশ সুপার জনাব: মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন এই অর্জনে লালমনিরহাট জেলা পুলিশ অত্যন্ত গর্বিত। জেলা পুলিশের সদস্যসহ যারা আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করেছেন সকলের প্রতি রইল আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

