নির্বাচিত হলে পৌরসভার সকল মস‌জি‌দের ইমাম মোয়াজ্জিনের বেত‌নের ব্যাবস্থা কর‌বো-নজরুল ইসলাম সওদাগর

Date:

মতিন রহমান:

জামালপুরের বকশীগঞ্জ পৌরসভা নির্বাচনে বর্তমান মেয়র ও মেয়র প্রার্থী আলহাজ্ব নজরুল ইসলাম সওদাগর বলেছেন আমি আবারও মেয়র নির্বাচিত হলে পৌরসভার সকল মসজিদের ইমাম ও মোয়াজ্জিনের বেতনের ব‌্যাবস্থা করবো ইনশাআল্লাহ।

বৃহস্পতিবার রাতে পৌরসভার পাখিমারা এলাকায় নির্বাচনী আলোচনা সভায় তিনি এই ঘোষনা দেন।

বর্তমান মেয়র আলহাজ্ব নজরুল ইসলাম সওদাগর বলেন,পৌরসভার সকল গুরুত্বপূর্ণ রাস্তা পাকা করা হয়েছে,পৌরসভার আনাচেকানাচে যে সকল কাচা সড়ক এখনো আছে সেগুলোকেও অতি শীঘ্রই পাকা করা হবে। সড়ক বাতি (সোলার) ইতোমধ্যে অনেক রাস্তায় স্থাপন করা হয়েছে,বকশীগঞ্জ পৌরসভাকে “খ” শ্রেণীতে উন্নীত করার ৯৯% কাজ সম্পন্ন হয়ে আছে। জলাবদ্ধতা নিরসনে পৌর শহরের ড্রেনের কাজ প্রায় শেষের পথে। চুরি ডাকাতি ও বিভিন্ন অপকর্ম রোধে বকশীগঞ্জ পৌর এলকার গুরুত্বপূর্ণ মোড়গুলোতে সিসি ক্যামেরা স্থাপনের মাধ্যমে নজরদারির ব্যবস্থা করা হয়েছে, ইতোমধ্যে যার সুফল পেয়েছেন পৌরবাসী। আল্লাহর রহমতে আপনাদের দোয়া ভালবাসা ও ভোটে আমি আবার মেয়র নির্বাচিত হলে,পৌরসভার সকল মসজিদের ইমাম ও মোয়াজ্জিনের বেতনের ব‌্যাবস্থা করবো ইনশাআল্লাহ। ইতিমধ্যে কয়েকটি ওয়ার্ডে গনকবরস্থান করা হয়েছে পর্যায়ক্রমে প্রতিটি ওয়ার্ডে একটি করে গণকবরস্থান করবো। আপনারা জানেন গত ৫ বছরে আমি নিরলসভাবে কাজ করেছি। তবুও বন্যা ও করোনা মহামারীর কারণে কাঙ্খিত উন্নয়ন করতে পারিনি। আমার ইচ্ছা শিশু কিশোরদের চিত্ত-বিনোদনের জন্য একটি পৌরপার্ক,খেলাধুলার জন‌্য মিনি স্টেডিয়াম, পৌর সুপার মার্কেট, ফুটপাতের ব্যবসায়ীদের জন্য আলাদাভাবে হকার্স মার্কেট, স্বতন্ত্র আধুনিক পৌরভবন, অত্যাধুনিক পৌর কমিনিউটি সেন্টার, নিত্যপণ্য ও বিভিন্ন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে পৌরসভার নিজ উদ্যোগে বাজার মনিটরিং,বাল্যবিবাহ প্রতিরোধ, মাদকমুক্ত পৌর শহর, শতভাগ নাগরিক সেবা নিশ্চিত করণ, টিসিবি কার্ড, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, গর্ভকালীন মাতৃত্বকালীন ভাতা, প্রতিবন্ধী ভাতা, সকল নাগরিকের স্বাস্থ্যসেবা নিশ্চিত করে একটি সুখী সমৃদ্ধি আধুনিক সুন্দর মডেল প্রথম শ্রেণীর বকশীগঞ্জ পৌরসভা গড়ে তোলবো ইনশাল্লাহ।

আগামী ৯ মার্চ বকশীগঞ্জ পৌরসভা নির্বাচিনে প্রথমবারের মত ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান