মহা ধুমধামে অনুষ্ঠিত হয়েছে সেইফ হোমে বেড়ে উঠা মুন্নির বিয়ে

Date:

একাত্তর বাংলাঃ সিলেটে মহা ধুমধামে অনুষ্ঠিত হয়েছে সেইফ হোমে বেড়ে উঠা বিপাশা আক্তার মুন্নির বিয়ের আনুষ্ঠানিকতা। গত শুক্রবার নানা আয়োজনে মুন্নিকে তুলে দেওয়া হয় বর আব্দুল লতিফের হাতে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা। বর-কনেকে শুভেচ্ছা জানাতে আসা প্রায় তিনশ’ অতিথিকে আপ্যায়ন করা হয়।

২০১১ সালে দিরাই থানা এলাকায় উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করছিলো বিপাশা আক্তার মুন্নী। তখন তার বয়স ছিল ১১ বছর। পরিবারের সদস্যদের খোঁজ না পাওয়ায় পুলিশ তাকে হস্তান্তর করে সেইফ হোমে। সেখানে ৩ বছর রাখা হয় মুন্নীকে। তারপর থেকে বসবাস সিলেট সরকারি বালিকা শিশু পরিবারে।

সেই মুন্নির বিয়ে। সুন্দর করে সাজানো হয় সরকারি বালিকা শিশু পরিবারকে। কমতি ছিল না আনন্দ-আয়োজনেও।

মুন্নীর শ্বশুরবাড়ি দিরাইয়ে। বর আব্দুল লতিফ একজন ব্যবসায়ী। নতুন ঠিকানায় মুন্নী যাতে ভালো থাকে সে ব্যাপারে সচেষ্ট থাকার কথা জানিয়েছেন তার স্বামী।

দীর্ঘদিনের বসবাসের জায়গা ছেড়ে যেতে কষ্টের কথা জানায় মুন্নী। তবে, সবার ভালোবাসায় নতুন ঠিকানা পাওয়ার আনন্দও তার চোখেমুখে।

নিজ সন্তানকে স্বামীর হাতে তুলে দেওয়ার আনন্দই যেন সমাজসেবা কর্মকর্তাদের চোখে।

বিয়ের অনুষ্ঠানে শুভেচ্ছা জানাতে আসেন স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা। আপ্যায়ন করা হয় প্রায় তিনশ’ অতিথিকে।

উল্লেখ্য, ঠিকানাহীন প্রায় একশ’ শিশু রয়েছে সিলেট সরকারি শিশু পরিবারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান