একাত্তর বাংলাঃ দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে সরকার দুর্নীতির মূল্যে হাত দিয়েছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, যে কোনো মূল্যে দুর্নীতি দমন করতে হবে।
রোববার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবে প্রগতিশীল কলামিস্ট ফোরাম আয়োজিত সেমিনারে এ মন্তব্য করেন তিনি।
আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘ঢাকায় বসা গুটি কয়েক নেতা যারা নিজেদেরকে নেতা মনে করে বা স্বঘোষিত নেতা, যারা জনগণের কাছে গেলে ৫ টা ভোট পাবে কিনা সন্দেহ আছে। এছাড়া তাদের জামানত থাকবে কিনা আমার সন্দেহ না, এটা ইতিহাস প্রমাণ করে দিয়েছে।’
তিনি আরো বলেন, ‘আজ তারাই বলে, এই দেশ সঠিকভাবে নির্বাচন হয়নি। তারাই দুর্নীতির মধ্যে ডুবে আছেন। তারা দুর্নীতিতে ডুবে আছেন বলেই প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনাকে তারা চায় না।’

