একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলামের নির্দেশে কোতোয়ালী পুলিশ গত ২৪ ঘন্টায় অভিযান পরিচালনা করে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
জানা যায়, এসআই জাহিদুল হাসান সংগীয় ফোর্স কোতোয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে দস্যুতার চেষ্টা মামলার আসামী মোঃ রবিন মিয়া (২৪) কে কেওয়াটখালী এলাকা থেকে গ্রেফতার করেন, এসআই অংকন সরকার সংগীয় ফোর্স অত্র থানা এলাকায় অভিযান পরিচালনা করে অন্যান্য মামলার আসামী মোঃ ইসমাইল আহম্মদ (৫০) কে চরপাড়া এলাকা থেকে গ্রেফতার করেন।
অন্যদিকে, এসআই আব্দুল হক সংগীয় ফোর্স অভিযান পরিচালনা করে অন্যান্য মামলার আসামী ফরহাদ তানভীর তুষার (২৫) ও কাউছার মিয়াকে কক্সবাজর জেলার সদর থানাধীন লালদিঘীর মোড় এলাকা থেকে গ্রেফতার করেন।
এছাড়া এসআই খোরশেদ আলম অত্র থানা এলাকা অভিযান পরিচালনা করে সিআর পরোয়ানাভূক্ত আসামী জিহাদকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতদের চালান মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

