একাত্তর বাংলা রিপোর্টঃ আনন্দঘন পরিবেশে দৈনিক জাতীয় ভোরের চেতনা পত্রিকার ২৬ তম পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। আজ (বুধবার) বিকাল ৩ ঘটিকায় ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাব মিলনায়তনে এ প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়।
ভোরের চেতনা ময়মনসিংহ বিভাগীয় ব্যুরো প্রধান মো: আজহারুল ইসলামের সভাপতিত্বে দৈনিক জাতীয় লাল সবুজের দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক শিবলী সাদিক খানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, ময়মনসিংহ জেলা প্রশাসকের পক্ষে অতিঃ জেলা প্রশাসক (শিক্ষা) আইসিটি ও মানব সম্পদ উন্নয়ন মাহফুজুল আলম মাসুম।
উদ্ভোধক ছিলেন, ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি একেএম ফকরুল আলম (বাপ্পী চৌধুরী)। পৃষ্ঠপোষক ছিলেন, আসপাডা উন্নয়ন ফান্ডেশনের নির্বাহী প্রধান ও প্রতিষ্ঠাতা লায়ন আলহাজ্ব এম.এ রশীদ।
বিশেষ অতিথি ছিলেন, ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম, ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সহ-সভাপতি মনির চৌধুরী, দৈনিক উর্মিবাংলা প্রতিদিন পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাব এর যুগ্ম সাধারণ সম্পাদক সুমন ভৌমিক, ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সদস্য সুধাংশ বাবুসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে কেক কেটে মিষ্টি বিতরণ করা হয়।
এর আগে অনুষ্ঠানের শুরতে কোরআন তেলওয়াত করেন হাফেজ মাওলানা মুফতি আজহারুল ইসলাম ফুলপুরী ব্যবস্থাপনায় ছিলেন, ভোরের চেতনা পত্রিকার ত্রিশাল প্রতিনিধি জাকিয়া বেগম।
এসময় আলোচনায় অংশগ্রহণ করেন দৈনিক বাংলা ৭১ এর ব্যুরো প্রধান নীহার রঞ্জন কুন্ডু, দৈনিক মুক্ত খবরের তসলিম সরকার, দৈনিক উর্মিবাংলা প্রতিদিন এর সিনিয়র স্টাফ রিপোর্টার রোকসানা আক্তার, সাংবাদিক গোলাম কিবরিয়া পলাশ, সাংবাদিক শরৎ সেলিম, সাংবাদিক হেলেনা আক্তার প্রমুখ। কেক কাটা ও মিষ্টি খাওয়ানোর মধ্যে দিয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘোষনা করা হয়।

