ময়মনসিংহের সাংবাদিক গোলাম কিবরিয়া পলাশের পেশাগত দায়িত্ব পালনে বাধা ও লাঞ্ছিতের ঘটনায় মানববন্ধন 

Date:

রোকসানা আক্তার:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ সদর-০৪ আসনের নিউজ সংগ্রহের জন্য নির্বাচন কমিশনের অনুমোদিত সাংবাদিক কার্ড নিয়ে সাংবাদিক গোলাম কিবরিয়া পলাশ দায়িত্ব পালনকালীন সময়ে তাঁর উপর সন্ত্রাসী হামলা ও লাঞ্ছিত করে এবং তার কাছ থেকে দুটি এন্ড্রয়েড ফোন জোড় পূর্বক ছিনিয়ে নেয় দূর্বৃত্তরা। এরই প্রতিবাদে আজ বুধবার (১৭ জানুয়ারী) দুপুর ১২ টায় ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাব, ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়ন ও ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক সংস্থা এর যৌথ উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ বিষয়ে কোতোয়ালী মডেল থানায় সাংবাদিক গোলাম কিবরিয়া পলাশ বাদী হয়ে ৮ ই জানুয়ারী সোমবার বিকেলে কয়েকজন সাংবাদিক সহ থানায় উপস্থিত হয়ে অভিযোগ দায়ের করেন। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে দ্রুত আইনি ব্যবস্থা নেয়ার জন্য কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাঈন উদ্দিন সাংবাদিকদের আস্বস্ত করেন।

উক্ত অভিযোগ সুত্রে জানা যায়, -চর ঈশ্বরদিয়া আঃ বারেক মন্ডলের ছেলে শাহরিয়ার হোসেন পাভেল (২৬), ও চর আনন্দীপুরের আঃ জলিল বকুল এর ছেলে আতিকুর রহমান রাহাত (৩৬) এর নেতৃত্বে ২০/২৫ জন সন্ত্রাসী নিয়ে সাংবাদিক গোলাম কিবরিয়া পলাশের উপর আক্রমণ করে।

মান‌ব বন্ধনে উপস্থিত সাংবাদিকরা বক্তব্য বলেন, পেশাগত দায়িত্ব পালনে বাঁধাদান, সন্ত্রাসী হামলা, লাঞ্ছিত করা ও দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার ঘটনায় আইন শৃংখলা বাহিনীর সদস্যের উপস্থিতিতে ঘটলেও এবং ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় অভিযোগ দায়ের করার ৯ দিন অতিবাহিত হওয়ার পরও দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নেওয়ায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে ২৪ ঘন্টার মধ্যে আলটিমেটাম দিয়ে দ্রুত মামলা রুজু করে আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবীর পাশাপাশি মোবাইল ফোন দুটি উদ্ধারের জোড় দাবী জানিয়েছেন। অন্যথায় বৃহত্তর আন্দোলন এর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানানো হয়।

উক্ত মানববন্ধনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শিবলী সাদিক খান এর সভাপতিত্বে ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক সংস্থা এর সাধারণ সম্পাদক আজহারুল আলম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন প্রান্ত, বিজয় টিভির প্রতিনিধি আব্দুল হক লিটন, মোহনা টিভির প্রতিনিধি রুবায়েত ইবনে হাকিম বাপ্পি, সুবর্ণ বাংলা এর সম্পাদক আরিফ রেওগির, ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক সংস্থা এর যুগ্ম সাধারণ সম্পাদক আবুল বাশার লিংকন, ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের ধর্ম বিষয়ক সম্পাদক রাকিবুল ইসলাম মাহফুজ, বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটি এর ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি জিয়াউর রহমান মিন্টু, মহিলা সাংবাদিক নেতা সাংবাদিক উন্নয়ন সোসাইটি অব বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক ,ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সদস্য ও মৈত্রী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রোকসানা আক্তার, তাহমিনা আক্তার হেলেন, জাতীয় অর্থনীতি এর প্রতিনিধি সাংবাদিক নজরুল ইসলাম, ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের মহানগর কমিটির সভাপতি আব্দুল হাকিম, ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের ময়মনসিংহ জেলা কমিটির অর্থ সম্পাদক সোহানুর রহমান সোহান, ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের মহানগর কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদউল্লাহ রিয়াদ প্রমূখ।

এ সময় মানববন্ধনে আরোও উপস্থিত ছিলেন ঢাকা প্রতিদিন এর বিভাগীয় চীফ এম এ আজিজ, মোহনা টিভির জেলা প্রতিনিধি মফিজ উদ্দিন, ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম রানা, ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম, ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সম্মানিত সদস্য ফজলুল হক, বাংলাদেশ প্রেসক্লাব ময়মনসিংহ মহানগর কমিটির সভাপতি হোসেন আলী, ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের ময়মনসিংহ মহানগর কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ মোর্শেদ কামাল মিজান, সাংবাদিক সোহেল রানা, সাংবাদিক মারুফ হাসান, সাংবাদিক খোকন সাহা, সাংবাদিক বিসু সাহা সহ ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাব, ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়ন ও ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক সংস্থা এর নেতৃবৃন্দ সহ প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান