শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধিঃ শ্রীবরদীতে ব্যাটারী চালিত ভ্যান উল্টে এক যাত্রী নিহত হয়েছে।
শুক্রবার বেলা ১টার দিকে উপজেলার গেরামারা ব্রীজে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাজু (৪৫) কাকিলাকুড়া ইউনিয়নের খোশালপুর গ্রামের মৃত ইয়াদ আলী হাজীর ছেলে।
সে একজন কৃষক। কাকিলাকুড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মজিবর রহমান বলেন, নিহত সাজু জেলা পরিষদের বরাদ্দকৃত স্যানিটারী লেট্রিনের পাট নিয়ে ভ্যানে বাড়িতে যাওয়ার সময় গেরামরা ব্রীজে দক্ষিণ পাশ্বে ফসলী জমিতে ভ্যানটি উল্টে যায়।
এতে ভ্যানের এক যাত্রী গুরুতর আহত হয়। তাকে শ্রীবরদী সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত সাজুকে দাফন করার জন্য তার
বাড়িতে নেওয়া হয়েছে।
শ্রীবরদী থানার ওসি মো. রেজাউল হক ঘটনার সত্যতা স্বীকার করেছে।

