একাত্তর বাংলাঃ প্রযুক্তির নির্ভর ব্যবসায়িক ধারণাকে বাস্তব রূপ দেয়ার মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে পারে ভেঞ্চার ক্যাপিটাল বা বিকল্প বিনিয়োগ ব্যবস্থা।গতকাল বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমন্ট আয়োজিত এক কর্মশালায় এমন তথ্য তুলে ধরেন আলোচকরা।
বক্তারা বলেন, নীতিগত সীমাবদ্ধতার কারণে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান যেসব খাতে বিনিয়োগ করতে পারে না সে ক্ষেত্রে অপার সম্ভাবনা রয়েছে ভেঞ্চার ক্যাপিটালের। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ গুগল ও ইন্টেলের মতো প্রযুক্তিভিক্তিক বিখ্যাত অনেক প্রতিষ্ঠান গড়ে উঠেছে ভেঞ্চার ক্যাপিটালের মাধ্যমে। বিনিয়োগের নতুন ধরণ সম্পর্কে সচেতনতা এবং সরকারের বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থার পদক্ষেপের অভাবে দেশে সেভাবে এগুতে পারেনি এই ব্যবস্থা।
এ জন্য বাংলাদেশ ব্যাংক এবং সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

