ভোটকেন্দ্রের স্বচ্ছতা ও দৃশ্যমানতা তুলে ধরার আহ্বান সিইসির

Date:

একাত্তর বাংলা ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের স্বচ্ছতা ও দৃশ্যমানতা তুলে ধরতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

গণমাধ্যম এই ভূমিকা পালন করলে মানুষের মধ্যে ভোট নিয়ে কোনো ধরনের অনস্থা থাকলেও সেটি ‘কেটে যাবে’ বলে মনে করেন সিইসি।

রোববার সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর শান্তিনগর হাবীব উল্লাহ বাহার কলেজ কেন্দ্রে নিজের ভোট দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ আহ্বান জানান তিনি।

সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়ায় সিইসি বলেন, ‘ভালো লাগছে। সবার সহযোগিতায় পাঁচ বছর পর পর এ সংসদ নির্বাচনটা সম্পন্ন হয়। গণমাধ্যমকে অনুরোধ করবো, ভোটের দৃশ্যমানতা ও স্বচ্ছতা যতটা তুলে ধরা যায়। কারণ, ভোট নিয়ে যদি মানুষের কোনো অনাস্থা থাকে সে অনাস্থাটা যেন ক্রমান্বয়ে কেটে যায়। এ প্রত্যাশা ব্যক্ত করি।’

এ সময় তিনি বলেন, ‘ভোটার উপস্থিতি কম কি বেশি সেগুলো আমি কিছুই জানি না। আমি এসে আমার ভোটটা দিয়ে গেছি। এটুকুই জানি। অপেক্ষা করুন, দেখবেন।’

রোববার সকাল ৮টায় জাতীয় সংসদের ২৯৯ আসনে ৪২ হাজার কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিরতিহীনভাবে এই ভোট চলবে বিকাল ৪টা পর্যন্ত। এরপর শুরু হবে গণনা। ৪৪টি নিবন্ধিত দলের মধ্যে বিএনপি ও সমমনা ২৮ দলের ভোট বর্জনের এই নির্বাচনে প্রার্থী আছেন ১৯৬৯ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান