একাত্তর বাংলাঃ ভৈরবে প্রায় ৭শ মণ পণ্য নিয়ে একটি নৌকা ডুবে গেছে। শুক্রবার সকালে সায়দুল্লাহ মিয়া ঘাট এলাকায় এ ঘটনা হয়।
ফায়ার সার্ভিস জানায়, ভৈরব বাজার থেকে পণ্যবোঝাই করে নৌকাটি কিশোরগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায়। কিছুদূর গিয়েই নৌকাটি ডুবে যায়।
এ সময় নৌকায় থাকা কয়েকজন শ্রমিক সাঁতরে তীরে উঠে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছালেও নৌকাটি উদ্ধারে কোন ব্যবস্থা নেয়া হয়নি।

