ভূমধ্যসাগরে নৌকাডুবি ॥ পাচারে জড়িত তিনজন গ্রেফতার

Date:

স্টাফ রিপোর্টারঃ ভূমধ্যসাগরে নৌকা ডুবিতে নিহত বাংলাদেশীদের পাচারের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন জনকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

র‌্যাব জানিয়েছে, গত ৯ মে অবৈধভাবে ইউরোপে গমনকালে ভূমধ্যসাগরের তিউনেশিয়া উপকূলে নৌকা ডুবিতে ৮৫ থেকে ৯০ জন নিহত বা নিখোঁজ হয়। এর মধ্যে ৩৯ জন ছিল বাংলাদেশী ।

এছাড়া মিশরসহ অন্যান্য দেশের নাগরিকও ছিল। লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে তিউনিসিয়ার উপকূলের কাছে নৌকাটি ডুবে যায়।

র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়, এ ঘটনার পর র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি বাড়ায়।

এরই ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত তিনটা থেকে আজ শুক্রবার সকাল ছয়টা পর্যন্ত র‌্যাব অভিযান চালায়। অভিযানে রাজধানীর আব্দুল্লাহপুর, খিলক্ষেত ও বিমানবন্দর এলাকা থেকে তিনজনকে গ্রেফতার করে র‌্যাব। এই তিনজন হলেন শরীয়তপুরের বাসিন্দা মো. আক্কাস মাতুব্বর (৩৯), সিলেটের বাসিন্দা এনামুল হক তালুকদার (৪৬) ও ব্রাহ্মণবাড়িয়ার মো. আবদুর রাজ্জাক ভূইয়া।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত এনামুল ও আবদুর রাজ্জাক একটি সিন্ডিকেটের সদস্য। সিলেটের জিন্দাবাজারে এনামুল হকের ‘ইয়াহিয়া ওভারসিজ’ নামে একটি এজেন্সি আছে। তিনি ১০ থেকে ১২ বছর ধরে এভাবে মানব পাচার করে আসছেন। তাঁর প্রতিষ্ঠানের দালাল হিসেবে কাজ করেন আবদুর রাজ্জাক। আর আক্কাস মাতুব্বর ঢাকার একটি চক্রের হয়ে কাজ করেন। তিনিও মানব পাচারের দালাল।

র‌্যাব আরো জানায়, ভূমধ্যসাগরের নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ও নিহত ব্যক্তিদের বেশির ভাগ সিলেট, মাদারীপুর, শরীয়তপুর, কিশোরগঞ্জ ও নোয়াখালীর বাসিন্দা। তাঁরা কয়েকটি চক্রের মাধ্যমে অবৈধ পথে ইউরোপে যাওয়ার জন্য প্রতারণার শিকার হয়েছেন। এ ঘটনার পর ভুক্তভোগীদের পরিবারের লোকজন শরীয়তপুরের নড়িয়া ও সিলেটের বিশ্বনাথ থানায় দুটি মামলা করেছেন।

র‌্যাব জানায়, এ ধরনের অপরাধের সঙ্গে যুক্ত ব্যক্তিদের আইনের আওতায় আনা এবং তাঁদের মূলোৎপাটনের জন্য র‌্যাব সক্রিয় ভূমিকা পালন করছে। প্রতিষ্ঠার পর থেকে এযাবৎ র‌্যাব এসব চক্রের বিরুদ্ধে ২০৯টি অভিযান পরিচালনা করে। গ্রেফতার করে ৬০৯ জনকে।

এছাড়া র‌্যাবের অভিযানে এ পর্যন্ত মানব পাচারের শিকার ৭০৪ জন পুরুষ ও ১১০ জন নারীকে উদ্ধার করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান