ভোরের কন্ঠঃ বুদ্ধপূর্ণিমা উপলক্ষে আজ শনিবার (১৮ মে) হিলি স্থলবন্দরের আমদানি-রফতানি কাজ বন্ধ রয়েছে।
স্থানীয় কাষ্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সচিব শাহিনুর রহমার শাহিন জানান, বুদ্ধ ধর্মাবলম্বীদের পবিত্র উদসব বুদ্ধ পুর্ণিমা উপলক্ষে আজ শনিবার সরকারি ছুটি হওয়ায় কারণে হিলি স্থলবন্দর শনিবার একদিনের জন্য বন্ধ রয়েছে ।
তবে, আগামীকাল ১৯ মে রোববার সকাল থেকে আমদানি-রফতানি সহ বন্দরের সব কার্যক্রম স্বাভাবিক থাকবে বলে জানা যায় । বুদ্ধ-পূর্ণিমা উপলক্ষে বন্দরের পানামা ওয়ার হাউজে পণ্য ওঠা-নামার ও পরিবহনের কাজও বন্ধ রয়েছে ।
এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোষ্টের অফিসার ইনচার্জ ফিরোজ কবির জানান, বন্দরের আমদানি-রফতানি বন্ধ থাকলেও ভারত-বাংলাদেশের মধ্যে পাসপোর্টে যাত্রী পারাপার স্বভাবিক রয়েছে ।

