স্টাফ রিপোর্টারঃ ঝালকাঠিতে খাদ্যবান্ধব কর্মসূচি ও ভিজিডির ২৮ বস্তা চালসহ এক ইউপি সদস্যকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ মে) সন্ধ্যায় তাকে আটক করা হয়। পুলিশ জানায়, গোপন খবরের ভিত্তিতে রাজাপুর উপজেলার চাড়াখালী এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ হাওলাদার।
এ সময় গালুয়া ইউনিয়ন পরিষদের সদস্য বাবুল তালুকদারের বাড়ির সামনের দুটি ঘর থেকে ৩০ কেজির ২৮ বস্তা চাল উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে পুলিশ।

