একাত্তর বাংলাঃ বিবাহিত নারীকে নিয়ে পালিয়েছিলেন পরকীয়া প্রেমিক। কিন্তু শেষ রক্ষা হয়নি। ধরা পড়েন ওই নারীর স্বামীর হাতে। পরে গাছের সঙ্গে বেঁধে ঘণ্টার পর ঘণ্টা মারপিট করা হয়। অবশেষে দেয়া হয় পুলিশে।
ভারতের মধ্যপ্রদেশের ধার জেলার অর্জুন কলোনি এলাকায় সম্প্রতি এ ঘটনা ঘটেছে বলে ভারতীয় গণমাধ্যমের খবরে উল্লেখ করা হয়েছে।
ওই নারীকে নিয়ে পালিয়ে যেতে সহায়তা করার অভিযোগে আরও দুই নারী ও এক শিশুকে মারপিট করা হয়েছে। স্থানীয় পুলিশ বলছে, গত মঙ্গলবার ওই যুবকের সঙ্গে পালিয়ে যান অর্জুন কলোনির এক নারী। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। স্ত্রীর খোঁজ পেতে স্থানীয় থানায় সাধারণ ডায়েরি করেন ওই নারীর স্বামী।
পরে ধারের ধরতে পেরে এমন শাস্তি দেন তিনি। গ্রামে প্রকাশ্যে গাছের সঙ্গে বেঁধে তাদের মারপিট করা হয়।
ভিডিওটি দেখতে ক্লিক করুন এই লিঙ্কে : timesofindia.indiatimes.com

