ভালোবাসার ঘর
মোঃ সেলিম হোসেন
ভালোবাসার রঙ কেমন হয়
ভাব কেমন হয় যেনো,
যদি তারে না জানা যায়
ভালোবাসি কেনো?
ভালোবাসা হৃদয়ের ডাক
সমানতালে চলে,
তালের মাঝে বেতাল হলে
কাটা বিঁধে গলে।
ভালোবাসা দিতে জানে
নিতে গেলে কিছু,
সেটা নয়তো ভালোবাসা
কেবল সেটা মিছু।
পবিত্র মন ন্যায্য চাওয়া
ভালোবাসার শর্ত,
কালো মনে ভালোবাসা
নরকেরই গর্ত।
সত্যিকারের ভালোবাসায়
স্বর্গ বসত করে,
পরম শান্তি বিরাজ করে
ভালোবাসার ঘরে।

