বাংলাদেশে ‘ফাইটার’: তীরে এসে তরি ডুবলো!

Date:

বিনোদন প্রতিবেদক

কথা ছিল বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) ভারত ও বিশ্বের অন্যান্য দেশের পাশাপাশি বাংলাদেশেও মুক্তি পাবে হিন্দি সিনেমা ‘ফাইটার’। নিয়ম অনুযায়ী তথ্য মন্ত্রণালয়ের অনুমোদনও মিলেছিল। হৃতিক রোশন ও দীপিকা পাড়ুকোন অভিনীত ছবিটি প্রসঙ্গে এমন কথাই সাফ জানিয়েছিলেন এর বাংলাদেশি পরিবেশক অনন্য মামুন।

বৃহস্পতিবার সকাল নাগাদও মামুন স্পষ্ট গলায় বাংলা ট্রিবিউনকে বলেছেন, বিকালে ছবিটি দেখবেন সেন্সর বোর্ডের সদস্যরা। এরপর সন্ধ্যা অথবা শুক্রবার (২৬ জানুয়ারি) থেকে দেশজুড়ে চলবে এটি।

কিন্তু দেশে ‘ফাইটার’-এর তরি ডুবে গেলো তীরে এসেই! এক সপ্তাহ পরই ফেব্রুয়ারি তথা ভাষার মাস। তাই এই মাসে কোনও হিন্দি ছবি প্রদর্শনে সম্মতি দিচ্ছে না চলচ্চিত্র সংশ্লিষ্ট সংগঠনগুলোর জোট সম্মিলিত চলচ্চিত্র পরিষদ। অগত্যা ‘ফাইটার’-এর মুক্তি বাতিল করলেন আমদানিকারক মামুন।

তার ভাষ্য, “কাল (শুক্রবার) মুক্তি দিলে কেবল ৬ দিন পাবো। আর এই ক’দিনের জন্য ছবির প্রযোজক মুক্তি দেবেন না। তাই আমরা বাংলাদেশে ‘ফাইটার’ মুক্তি দিচ্ছি না।”

হিন্দি ছবি দেশে মুক্তি দিতে গেলে সম্মিলিত চলচ্চিত্র পরিষদের অনুমতি লাগে। সেটার জন্যই আবেদন করেন মামুন। কিন্তু সংগঠনের এই জোট শর্ত দেয়, ফেব্রুয়ারির আগে কিংবা পরে ছবিটি মুক্তি দেওয়া যাবে।

এ বিষয়ে সম্মিলিত চলচ্চিত্র পরিষদের আহ্বায়ক খোরশেদ আলম খসরু বলেছেন, “গতকাল (২৪ জানুয়ারি) এফডিসিতে পরিষদের চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৮ সংগঠনের নেতাদের সভা অনুষ্ঠিত হয়। সভায় আমরা জানুয়ারি মাসে হিন্দি ছবির মুক্তির ব্যাপারে সম্মতি দিতে একমত হয়েছি। তবে ভাষার মাসে হিন্দি ছবির প্রদর্শনী যাতে না হয়, সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই শর্ত মেনে ‘ফাইটার’ ছবির আমদানিকারক অনাপত্তিপত্র চাইলে দেওয়া হবে।

অনন্য মামুন জানান, আমদানির সব নিয়ম মেনেই তিনি ‘ফাইটার’ এনেছেন। মুক্তির ব্যাপারেও আশাবাদী ছিলেন। সেই মোতাবেক প্রচারণার কাজও এগিয়ে নিয়েছেন। শেষ পর্যায়ে এসে ছবিটি মুক্তি না দিতে পেরে ক্ষতির সম্মুখীন হয়েছেন বলেও মন্তব্য করেন এই নির্মাতা-পরিবেশক।

উল্লেখ্য, ‘ফাইটার’ নির্মাণ করেছেন সিদ্ধার্থ আনন্দ। এতে অভিনয় করেছেন হৃতিক রোশন, দীপিকা পাড়ুকোন, অনিল কাপুর, আশুতোষ রানা প্রমুখ। ২৫০ কোটি রুপির বিশাল বাজেটে নির্মিত হয়েছে ছবিটি। ভারতে মুক্তির পর থেকে ছবিটি ইতিবাচক প্রতিক্রিয়া পাচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান