ভালুকায় শিল্প পুলিশ ও ব্যাবসায়ীদের মাঝে সংঘর্ষের ঘটনায় এডিশনাল আইজির ঘটনাস্থল পরিদর্শন

Date:

জসিম আহাম্মেদ, ভালুকা, ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের সিডষ্টোর বাজার পরিদর্শন করেছেন শিল্প পুলিশের এডিশনাল আইজি আব্দুস সালাম। সোমবার(২৭মে) সকাল ১১টায় উপজেলার সিডস্টোর বাজার ব্যাবসায়ী সমিতির কার্যালয়ে আহত ও ক্ষতিগ্রস্থ ব্যাবসায়ীদের সাথে মতবিনিময় করেন শিল্প পুলিশের এডিশনাল আইজি আব্দুস সালাম। ক্ষতিগ্রস্থ দোকান পরিদর্শনের সময় তিনি বলেন তদন্ত কমিটি গঠন করা হয়েছে, সঠিক তদন্তের মাধ্যমে দোষিদের বিচারের আওতায় আনা হবে। তিনি সকলের সার্বিক সহযোগীতা কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন, এডিশনাল ডিআইজি ময়মনসিংহ রেঞ্জ আক্কাস আলী ভূইয়া, এসপি সোয়েব আহমেদ, এসপি আব্দুর রউফ(শিল্প পুলিশ), ভালুকা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ভালুকা মডেল থানার ওসি মাইন উদ্দিন, হবিরবাড়ি ইউপি চেয়ারম্যান তোফায়েল আহমেদ, ইউনিয়ন আ‘লীগের সাধারন সম্পাদক জুলহাস উদ্দিন আহাম্মেদ, ব্যাবসায়ী সমিতিরি সভাপতি শাহাব উদ্দিন তালুকদার, সম্পাদক গাজী লাল মাহমুদ সরকার ও বাজারের সকল ব্যাবসায়ীবৃন্দ। উল্লেখ্য, গত ২০মে ইফতারের সময় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শিল্প পুলিশ ব্যাসায়ীদের উপর হামলা চালিয়ে রনক্ষেত্র সৃষ্টি করে দুই শতাধীক দোকান ও গাড়ী ভাংচুর, তিন পুলিশ সদস্য সহ শতাধীক ব্যাবসায়ী আহত হয়। এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক তিন ঘন্টা অবরোধ করে রাখে ও একটি মটর সাইকেলে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ ব্যাবসায়ীরা। ঘটনার পরদিন সকালে ঘটনার সত্যতা যাচাই করতে শিল্পপুলিশের এডিশনাল ডি.আই.জি আওলাদ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান