বিসিক এ পর্যন্ত ১৪টি ট্রেডে ২৮ হাজার ৪১৫ জন উদ্যোক্তাকে প্রশিক্ষণ দিয়েছে

Date:

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) এ পর্যন্ত ১৪টি ট্রেডে ২৮ হাজার ৪১৫ জন উদ্যোক্তাকে প্রশিক্ষণ দিয়েছে। এছাড়া বিসিক নকশা ও নমুণা উদ্ভাবন ও বিতরণ করেছে যথাক্রমে ৩৩ হাজার ১২৪ এবং ৬৮ হাজার ৬০টি।
রাজধানীর মতিঝিল বিসিক ভবন চত্বরে আজ রোববার থেকে শুরু হওয়া ৫ দিনব্যাপী ‘বর্ষামেলা ১৪২৬ ও ত্রৈমাসিক কারুশিল্প প্রদর্শনী’র উদ্বোধনী অনুষ্ঠানে বিসিকের প্রধান নকশাবিদ শাহ নুরুজ্জামান একথা জানান। বিসিক এই মেলা ও প্রদর্শনীর আয়োজন করেছে।
প্রধান নকশাবিদ বলেন, বিসিকের নকশা কেন্দ্রের মাধ্যমে ব্লক, বাটিক, প্রিন্টিং, পুতুল তৈরি, স্ক্রিন প্রিন্টিং, প্যাকেজিং, বাঁশ-বেতের কাজ, পাটজাত হস্তশিল্প, চামড়াজাত পণ্য, ধাতব শিল্প, বুনন শিল্প ও ফ্যাশন ডিজাইন ইত্যাদি ট্রেডে উদ্যোক্তাদের এই প্রশিক্ষণ দেয়া হয়। তিনি জানান, এ পর্যন্ত বিসিকের উদ্যোগে মেলা ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে ১৭৩টি।
বিসিকের পরিচালক (অর্থ) স্বপন কুমার ঘোষ প্রধান অতিথি হিসেবে ‘বর্ষামেলা ১৪২৬ ও ত্রৈমাসিক কারুশিল্প প্রদর্শনী’ উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিকের পরিচালক (নকশা ও বিপণন) মোঃ মাহবুবুর রহমান। স্বাগত বক্তব্য দেন প্রধান নকশাবিদ শাহ নুরুজ্জামান। এ সময় বিসিকের পরিচালক পর্ষদের অন্যান্য সদস্যবৃন্দ, উর্ধ্বতন কর্মকর্তাগণ ও মেলায় অংশগ্রহণকারী উদ্যোক্তাগণ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে মোঃ মাহবুবুর রহমান বলেন, বিসিকের নকশা কেন্দ্র থেকে প্রশিক্ষণ গ্রহণকারীদের বিভিন্ন পণ্য সামগ্রীর পরিচিতি ও বাজার সৃষ্টির মাধ্যমে তাদেরকে সহায়তা প্রদানের লক্ষ্যকে সামনে রেখে এ মেলার আয়োজন করা হয়েছে। মেলায় বিভিন্ন ধরণের পোশাক, নকশীকাঁথা, তাঁতের ও জামদানি শাড়ি, পাটের হস্তশিল্প, খাদ্যজাত সামগ্রীসহ হস্ত ও কুটির শিল্পজাত পণ্যের বিপুল সমারোহ ঘটেছে। মেলা উপলক্ষে কারুশিল্পীদের উৎপাদিত পণ্যসামগ্রী নিয়ে চলছে কারুশিল্প প্রদশর্নী।
মেলায় বিভিন্ন ধরণের হস্ত ও কুটির শিল্পপণ্যের ৫০টি স্টল রয়েছে। মেলা চলবে আগামী ৩০ মে পর্যন্ত । মেলা ও প্রদর্শনী সর্বসাধারণের জন্য প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত উন্মুক্ত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান