একাত্তর বাংলাঃ দালালের খপ্পরে পড়ে বিভিন্ন সময় ভারতে পাচার হওয়া ২৬ নারীকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) রাত আটটার দিকে, বেনাপোল বন্দর দিয়ে তাদেরকে বিজিবি ও পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আইনি প্রক্রিয়া কার্যক্রম শেষে ২৬ নারীকে জাস্টিস অ্যান্ড কেয়ার ও রাইটস যশোর নামে দুটি বেসরকারি সংস্থার জিম্মায় দেয়া হবে বলে জানিয়েছে বেনাপোল থানা পুলিশ।
বিজিবি জানায়, দুই থেকে ৫ বছর আগে, দালালের খপ্পরে পড়ে ভারতে পাচার হয়েছিলেন তারা। তাদের আটকের পর কারাগারে পাঠায় দেশটির আদালত। পরে রেসকিউ ফাউন্ডেশন ওই ২৬ জনকে নিজেদের জিম্মায় নিয়ে বাংলাদেশের সঙ্গে যোগাযোগ করে।

