ব্ল্যাকমেইলিং করে ছেলের বান্ধবী’কে ৫ বছর ধরে ধর্ষন!

Date:

একাত্তর বাংলাঃ চাঁপাইনবাবগঞ্জের এক কলেজছাত্রীকে পাঁচ বছর ধরে ধর্ষণের অভিযোগে রহিম বাদশা (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শুক্রবার (০৫ এপ্রিল) সকালে পাশের জেলা নওগাঁর সাপাহার উপজেলার সোনাডাঙ্গা গ্রামের একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত রহিম বাদশা চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকুপি উচ্চ বিদ্যালয়ের করণিক পদে কর্মরত ছিলেন।

শুক্রবার দুপুর ১২টায় এক প্রেস ব্রিফিংয়ে এ বিষয়টি নিশ্চিত করেন চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের ইনচার্জ স্কোয়াড্রন লিডার সাঈদ আবদুল্লাহ আল মুরাদ।

তিনি জানান, রহিম বাদশার ছেলের বান্ধবী একই স্কুলেই পড়ে। সেই ছাত্রীকেই ৫ বছর ধরে ধর্ষণ করে আসছিল বাদশা।

গোপনে ধারণ করা ওই ছাত্রীর অশ্লীল ছবি সবার কাছে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাকে ব্ল্যাকমেইল করে রহিম।

২০১৮ সালে ছাত্রীটি এসএসসি পাস করে ওই স্কুল থেকে বেরিয়ে গেলেও তাকে ছাড়েনি রহিম বাদশা। বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে প্রতি শুক্রবার বিভিন্ন বাড়িতে নিয়ে গিয়ে ওই ছাত্রীকে ধর্ষণ করতো সে।

পরবর্তীতে ছাত্রীর পরিবার বিষয়টি জানতে পেরে গত ১৮ মার্চ রহিম বাদশার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করেন। এরপর থেকেই পলাতক ছিলেন রহিম বাদশা।

গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্রাম্পের একটি টিম আজ শুক্রবার ভোর ৮টার দিকে নওগাঁ জেলার সাপাহার উপজেলার সোনাডাঙ্গা গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে রহিম বাদশাকে গ্রেপ্তার করে।

এ সময় তার কাছ থেকে মোবাইল ফোনে ধারণ করা ভিডিওসহ অন্যান্য আলামত উদ্ধার করা হয়েছে।

র‌্যাব কর্মকর্তা আরো জানান, নওগাঁর সাপাহার সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল ধর্ষক রহিম বাদশা। কিন্তু পালিয়ে যাওয়ার আগেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই ছাত্রীকে ব্ল্যাকমেইল করে ধর্ষণের কথা অকপটে স্বীকার করেছেন রহিম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান