একাত্তর বাংলাঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া জানিয়েছেন, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায়ের কপি বুধবার দুপুরে তাদের হাতে পাওয়ার কথা রয়েছে।
মঙ্গলবার দুপুরে নাজিমুদ্দিন রোডের কারাগারের বাইরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, বুধবার রায়ের কপি হাতে পেলে বৃহস্পতিবার জামিনের জন্য আপিল করা হবে।
এর আগে মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে কারাগারে সানাউল্লাহ মিয়াসহ বেশ কয়েকজন বিএনপিপন্থী আইনজীবী কারা কর্তৃপক্ষের মাধ্যমে বেশ কিছু মামলার ওকালতনামায় খালেদা জিয়ার সাক্ষর নিতে নাজিমুদ্দিন রোডে আসেন।
আইনজীবীরা ছাড়াও জাতীয়তাবাদী মহিলা দলের অন্তত ২০ জন কর্মী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক আসেন কারাগারে।

