‘ইউনিয়ন পরিষদ থেকে চাউল চুরির সময় ২ জন আটক’

Date:

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার ভায়না ইউনিয়ন পরিষদ থেকে চাউল চুরির সময় দুই জনকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে চুরির সময় হাতে নাতে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো-ওই ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা তরিকুল ইসলাম ও ট্যাক্স আদায়কারী মানোয়ার হোসেন। এ ঘটনায় হরিণাকুন্ডু থানায় একটি মামলা হয়েছে। হরিণাকুন্ডু থানার ওসি কে এম শওকত হোসেন জানান, ভায়না ইউনিয়ন পরিষদের গুদাম থেকে ভিজিডির চাউল চুরি করা হচ্ছে এমন সংবাদে সেখানে অভিযান চালানো হয়।

এসময় চাউল চুরির সময় হাতে নাতে ওই ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা তরিকুল ইসলাম ও ট্যাক্স আদায়কারী মনোয়ার হোসেনকে আটক করা হয়। তবে এ ঘটনার সাথে ইউনিয়নের চেয়ারম্যান ছমির উদ্দিনের যোগসাজস রয়েছে বলে অভিযোগ উঠেছে। এলাকাবাসী নাম প্রকাশ না করার শর্তে জানান, চাউল চুরির ঘটনাটি সঠিক। চেয়ারম্যান ছমির উদ্দিনের নির্দেশেই চাউল চুরি করা হচ্ছিল।

ইউনিয়ন পরিষদ থেকে চাউল চুরি হচ্ছে সেটা চেয়ারম্যান জানবে না, এটা হতে পারে না। এছাড়াও ওই চেয়ারম্যানের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নিতীর অভিযোগ করেন এলাকাবাসী। চেয়ারম্যান ছমির উদ্দিন বলেন, শনিবার ইউনিয়ন পরিষদের অসহায় ও দুস্থ্য মানুষের মাঝে ৩০ কেজি করে ২০৩ বস্তা ভিজিডির চাউল উপজেলা খাদ্য গুদাম থেকে উত্তোলন করে পরিষদের গুদামে রাখা হয়।

রাতে চাউলের বস্তাগুলো সাজিয়ে রাখার জন্য কর্মচারীদের বলা হলে তারা চাউলের এলোমেলো বস্তা গুলো গুদামেই সাজিয়ে রাখছিল। চুরির সাথে সে বা তার পরিষদের কেউ জড়িত না। ঘটনাটি মিথ্যা ও সাজানো।

এ ব্যাপারে হরিণাকুন্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, ঘটনাটি শুনেছি। তদন্ত স্বাপেক্ষে এ ঘটনায় যারা জড়িত থাকুক না কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান