একাত্তর বাংলাঃ ময়মনসিংহে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে বিএনপি’র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া’র মুক্তির লক্ষ্যে দেশব্যাপী লিফলেট বিতরণ কর্মসূচীর অংশ হিসাবে ময়মনসিংহে বিভিন্ন এলাকায় দিনব্যাপী লিফলেট বিতরণ কর্মসূচী চলছে।
তারই অংশ হিসাবে বাদ আছর কোতুয়ালী থানাধীন বাণিজ্যিক কেন্দ্র দাপুনিয়া বাজারে বিএনপি দাপুনিয়া ইউনিয়ন, ঘাগরা ইউনিয়ন শাখা, অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে লিফলেট বিতরণ করেন।
এ সময় পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে সদ্য কারামুক্ত জেলা বিএনপি দক্ষিণের সাধারণ সম্পাদক- আবু ওয়াহাব আকন্দ বলেন, স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রের অতন্দ্র প্রহরী ও ভোটের অধিকার আদায়ের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র মুক্তি না হওয়া পর্যন্ত রাজনৈতিক কর্মসূচী নিয়ে দেশব্যাপী শহীদ জিয়া’র পরীক্ষিত সৈনিকেরা, হুলিয়া মাথায় নিয়ে রাজপথে থাকবে ইনশাল্লাহ।
এই সময়ে উপস্থিত ছিলেন- জাতীয়তাবাদী তাঁতীদল ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক- জামাল উদ্দিন জামাল, ওলামা দল মহানগর শাখার সাধারণ সম্পাদক- মাও. সাখাওয়াত হোসেন মোমেন, দাপুনিয়া ও ঘাগরা ইউনিয়ন বিএনপি’র নেতৃবৃন্দের মাঝে রফিকুল ইসলাম রবু, মাহাবুবুর রহমান, দেলোয়ার হোসেন, মোঃ ইউনুছ, আবুল কাশেম, মন্টু, আকরাম হোসেন, আমিনুল ইসলাম আমিন, রাজীব সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সংক্ষিপ্ত সমাবেশের পরে বাজার চত্বরে জনগণকে সচেতন করার লক্ষ্যে লিফলেট বিতরন করেন।

