চীফ রিপোর্টারঃ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর’এর ১৫৮তম জন্ম জয়ন্তী উদযাপন করল বাংলাদেশ শিশু একাডেমি ।
রবীন্দ্রনাথের গল্পশুনি শীর্ষক অনুষ্ঠানে কবি আসাদ চৌধুরী এবং কথাসাহিত্যিক সেলিনা হোসেন রবীন্দ্রনাথের জীবন কর্ম সাহিত্য নিয়ে আলোকপাত করেন।
স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ শিশু একাডেমির পরিচালক ছড়াকার আনজীর লিটন।
শিশু একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের পরিবেশনায় পরিবেশিত হয় রবীন্দ্র সংগীত।
শিশুদের সঙ্গে রবীন্দ্র সঙ্গীত পরিবেশন করেন শিল্পী গোলাম হায়দার এবং সুষ্মিতা মণ্ডল।
এছাড়াও বাংলাদেশ শিশু একাডেমির নাট্যকলা বিভাগের প্রশিক্ষণার্থীদের পরিবেশনায় পরিবেশিত হয় নাটিকা “তোতা কাহিনি”।

