ডিবি’র সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

Date:

চীফ রিপোর্টারঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় গোয়েন্দা পুলিশের ডিবি’র  সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মোস্তফা (৩০) নামে এক চিহিৃত মাদক ব্যবসায়ী নিহত হয়েছে।

গত রবিবার (১২.৫.১৯ ইং তারিখ  রাত ১টার দিকে ঈশ্বরগঞ্জ উপজেলার হারুয়া বাজার এলাকায় এই ‘বন্দুকযুদ্ধ’ হয়। এতে মাদক ব্যবসায়ী মোস্তফা নিহত হয়।

ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ ডিবি’র অফিসার ইনচার্জ (ওসি) জনাব শাহ কামাল আকন্দ এর সত্যতা নিশ্চিত করেছেন।

শাহ কামাল আকন্দ জানান, হারুয়া বাজার এলাকায় একদল মাদক ব্যবসায়ী মাদক কেনা-বেচা করছে। এমন খবর পেয়ে ডিবি পুলিশ তাৎক্ষণিক সেখানে অভিযান চালায় ।

এ সময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে অনবরত গুলি ও মুহুমুহু ইটপাটকেল ছুঁড়তে থাকে।

এক পর্যায়ে অভিযানকারী ডিবি পুলিশ কর্মকর্তা  এস.আই মোবারক হোসেন ও কনস্টেবল লাল মিয়া গুরুতর আহত হয় । আত্মরক্ষার্থে ডিবি পুলিশ পাল্টা জবাব দেয় হিসেবে ৫ রাউন্ড গুলি ছুড়ে । এক পর্যায়ে মাদক ব্যবসায়ীরা পিছু হটে।

ঘটনাস্থল থেকে ৪০২ গ্রাম হেরোইন ও ১শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বন্দুকযুদ্ধ শেষে ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার অফিসার’রা ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে পড়ে থাকতে দেখে তাকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহত ব্যক্তিকে মৃত ঘোষণা করেন।

ডিবি’র ওসি আরও জানান, খোঁজ নিয়ে জানা যায়, নিহত ব্যক্তির নাম মোহাম্মদ মোস্তফা। তিনি একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদক আইনে ঈশ্বরগঞ্জ থানায় ৪টি মামলা রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান