একাত্তর বাংলাঃ দুর্নীতি যেই করুক, তাকে শাস্তি পেতে হবে বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ। বুধবার দুপুরে চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন।
দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, ‘দুর্নীতি করলে আপনাকে শাস্তি পেতেই হবে। নিজের বিবেকের বিরুদ্ধে যে কাজই করবেন সেটাই দুর্নীতি। অনিয়ম করলে, চাপে কাজ করলে দুর্নীতি, কারো দুর্নীতি দেখেও প্রকাশ না করাও অন্যায়।’

