সুমন ভৌমিকঃ আসন্ন ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচন ৫ মে। সে হিসাবে ৮নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন তাদের কাঙ্খিত ভোটের আশায়। ওয়ার্ডে আলোচিত ও সমালোচিত অনেক প্রার্থী দাড়িয়েছে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের কাউন্সিলর হওয়ার জন্য। এখন সব প্রার্থীরা প্রচারে ব্যস্ত। প্রচার প্রচারণায় বিকাশ সরকার অগ্রভাগে। ওয়ার্ডের সাধারণ জনগণ ও ভোটারা মনে করেন বিকাশ সরকারই যোগ্য প্রার্থী। সাবেক ক্রীড়াবিদ বিকাশ সরকার মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। অত্যন্ত জনপ্রিয় প্রিয়মুখটিকে সিটি কর্পোরেশন নির্বাচনে ৮ নং ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত করতে ওয়ার্ডবাসী ও সচেতন মহল আশাব্যক্ত করেছেন। একজন সাবেক ৮ নং ওয়ার্ড কাউন্সিলর এ প্রতিবেদককে বলেন, বিকাশ সরকার এ শহরে সর্বমহলে পরিচিত একজন “ক্লিন ইমেজ” ব্যক্তি। তিনি নির্বাচনে জয়ী হলে সেবক হিসাবে ওয়ার্ডবাসীর কল্যাণের জন্য অব্যাহত ভাবে কাজ করে যাবেন আমার দৃড়বিশ্বাস। তিনি আরো বলেন, এই সফল ব্যবসায়ী যদি জনপ্রতিনিধি হয় তাহলে ব্যাপকভাবে গঠনমূলক সামাজিক উন্নয়ন বৃদ্ধি পাবে।
ময়মনসিংহ জিলা মটর মালিক সমিতির নেতা বিকাশ সরকার ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে ৮নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হিসেবে জনগণের সেবক হবার ঘোষনা দিয়েছেন। তিনি ওয়ার্ডের সাধারণ মানুষ ও ভোটারদের কাছে যাচ্ছেন এবং আগামীতে আরো ব্যাপকভাবে গঠনমূলক জনপ্রতিনিধিত্ব কর্মকান্ডে সম্পৃক্ত হতে আগ্রহ প্রকাশ করেছেন। তিসি সবার কাছে দোয়া, আর্শিবাদ ও সমর্থন চেয়েছেন। সবার সমর্থন নিয়ে নিজ ওয়ার্ডে নিঃস্বার্থভাবে জনপ্রতিনিধি হয়ে জনসেবায় তিনি আত্মনিয়োগ করতে চান। তিনি ভোটের মাঠে নেমে ব্যাপক সাড়া পেয়েছেন ও নির্বাচনে জয়ী হলে তার এলাকায় যে কোন উন্নয়নে শতভাগ সততার সাথে দায়িত্ব পালন করবেন।
৮নং ওয়ার্ডের সাধারন ভোটাররা কাউন্সিলর হিসেবে বিকাশ সরকারকেই দেখতে চায় এবং তিনি শতভাগ আশাবাদী। ওয়ার্ডের সফল পরীক্ষিত নেতা বিকাশ সরকার ওয়ার্ডে ব্যাপক সাড়া জাঁগিয়েছে। ওয়ার্ডবাসী ও সাধারন ভোটারা মনে করেন বিকাশ সরকার এবার ভোটের মাঠে গণজোয়ারের রেকর্ড সৃষ্টি করবেন।

