স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) চট্টগ্রাম জেলা শাখা কমিটি গঠিত হয়েছে। পেশাদার সাংবাদিকদের অধিকার মর্যাদা রক্ষায় দৈনিক কালের প্রতিচ্ছবির বিশেষ প্রতিনিধি-শহিদুল ইসলাম সভাপতি ও দৈনিক স্বাধীন সংবাদ এর বিশেষ প্রতিনিধি-হুমায়ুন কবির রাব্বিকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট “চট্টগ্রাম জেলা শাখা” কমিটি ঘোষনা করেন কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব সোহেল আহমেদ ও সাধারণ সম্পাদক শিবলী সাদিক খান। আগামী দুই বছরের জন্য এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন, সোহেল মাহমুদ (সিনিয়র সহ-সভাপতি)-রিপোর্টার, দৈনিক স্বাধীন সংবাদ, মিজানুর রহমান (সহ-সভাপতি-১)-রিপোর্টার, দৈনিক পূর্বকোণ, মহিউদ্দিন সাগর (সহ-সভাপতি-২)-স্টাফ রিপোর্টার, বাংলাদেশ টুডে, রুমেন চৌধুরী (সহ-সভাপতি-৩)-স্টাফ রিপোর্টার, রাজধানী টিভি, মাজাহারুল ইসলাম রানা (যুগ্ন সাধারন সম্পাদক-১)-স্টাফ রিপোর্টার, বাংলাদেশ টুডে, রিয়াজ উদ্দিন (যুগ্ম সাধারণ সম্পাদক-২)-স্টাফ রিপোর্টার, দৈনিক একুশে সংবাদ, দুলাল শিকদার (যুগ্ম সাধারণ সম্পাদক-৩)-স্টাফ রিপোর্টার, দৈনিক সাঙ্গু, মুরাদ হোসেন বিপ্লব (সাংগঠনিক সম্পাদক)-বিভাগীয় ব্যুরোচীফ, দৈনিক আমাদের মাতৃভূমি, নুরুল আমিন সোহেল ( সহ-সাংগঠনিক সম্পাদক)-চট্টগ্রাম জেলা প্রতিনিধি, দৈনিক নবজীবন, মোশারফ হোসেন মাসুদ (কোষাধক্ষ্য ও দপ্তর সম্পাদক)-স্টাফ রিপোর্টার, দৈনিক স্বাধীন সংবাদ, শাহিন আহমেদ (প্রচার সম্পাদক)-ব্যুরো চিফ, জাতীয় দৈনিক চৌকস, মোঃ রাজু শেখ (সহ প্রচার সম্পাদক)-স্টাফ রিপোর্টার, দৈনিক খবর প্রতিদিন, মোঃ শাহাদাত হোসেন (মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক)-স্টাফ রিপোর্টার, সরেজমিন বার্তা, ঈসা মোহাম্মদ তকি ( বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক)-স্টাফ রিপোর্টার, দৈনিক বাংলাধারা, আরিফ হোসেন (ধর্ম বিষয়ক সম্পাদক)-স্টাফ রিপোর্টার, দৈনিক আমাদের মাতৃভূমি, শাহরিয়ার সুমন (স্বাস্থ্য বিষয়ক সম্পাদক)-স্টাফ রিপোর্টার, দৈনিক সরেজমিন বার্তা, মোঃ মনির হোসেন (সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক)- স্টাফ রিপোর্টার, দৈনিক আমাদের মাতৃভূমি, মোঃ জাকির হোসেন ( আপ্যায়ন বিষয়ক সম্পাদক)-স্টাফ রিপোর্টার, দৈনিক প্রতিদিনের কাগজ, নাসির উদ্দিন লিটন (কার্যনির্বাহী সদস্য-১)-স্টাফ রিপোর্টার, দৈনিক আমার বার্তা, রেজাউল করিম (কার্যনির্বাহী সদস্য-২)-আকবরশা থানা প্রতিনিধি, এশিয়ান টিভি, বিল্লাল হোসেন (কার্যনির্বাহী সদস্য-৩)-সম্পাদক, পিবিআই ৭১ টিভি, হেলাল উদ্দিন (কার্যনির্বাহী সদস্য-৪)-বিশেষ প্রতিনিধি, দৈনিক খোলা কাগজ, জহিরুল ইসলাম বাবলু (কার্যনির্বাহী সদস্য-৫)-স্টাফ রিপোর্টার, দৈনিক শাহ আমানত, মোহাম্মদ রাজিব (নির্বাহী সদস্য-১)-স্টাফ রিপোর্টার, দৈনিক একুশের বাণী, মোহাম্মদ সেলিম (নির্বাহী সদস্য-২)-স্টাফ রিপোর্টার, দৈনিক এ বাংলা, মোঃ ফরহাদ উদ্দিন (নির্বাহী সদস্য-৩)-বিশেষ প্রতিনিধি, দৈনিক চৌকষ, মোঃ নুরুন্নবী (নির্বাহী সদস্য-৪)-ফটো সাংবাদিক, আমার সময় ডটকম, মোঃ রফিক ফরাজি (নির্বাহী সদস্য-৫)-স্টাফ রিপোর্টার, দৈনিক চৌকস, ইকবাল হাসান (নির্বাহী সদস্য ৬)-স্টাফ রিপোর্টার, দৈনিক জনকথা।

