একাত্তর বাংলাঃ বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সম্প্রতি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সর্বমোট লোক নিয়োগ দেয়া হবে ১০২ জন। সগুলোই প্রথম শ্রেণির পদ।
পদগুলোর মধ্যে রয়েছে, চেয়ারম্যানের একান্ত সচিব ১ জন, খাদ্য বিশ্লেষক ১ জন, নিরাপদ খাদ্য অফিসার ৭২ জন, সহকারী পরিচালক ৬ জন, বৈজ্ঞানিক কর্মকর্তা ৯ জন, মনিটরিং অফিসার ৫ জন, গবেষণা কর্মকর্তা ৪ জন, আইন কর্মকর্তা ১ জন, জনসংযোগ কর্মকর্তা ১ জন, পরিসংখ্যান কর্মকর্তা ১ জন এবং হিসাবরক্ষণ কর্মকর্তা হিসেবে ১ জন।
প্রতিটি পদে আবেদনের জন্য ন্যুনতম দ্বিতীয় শ্রেণির সমমানে স্নাতক ও স্নাতকোত্তর হতে হবে।
আইন কর্মকর্তা পদে আবেদন করতে হলে আইন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর থাকতে হবে। জনসংযোগ কর্মকর্তাকে গণযোগাযোগ ও সাংবাদিকতায় স্নাতক ও স্নাতকোত্তর হতে হবে। পরিসংখ্যান কর্মকর্তা পদে আবেদনের জন্য পরিসংখ্যানে স্নাতক ও স্নাতকোত্তর হতে হবে। হিসাবরক্ষণ কর্মকর্তাকে বাণিজ্য, হিসাববিজ্ঞান, ফিন্যান্স, মার্কেটিং ব্যাংকিং, ব্যবস্থাপনা বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর হতে হবে।
আবেদনের শেষ তারিখ ১৩ মার্চ। প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। বেতন স্কেল ২২০০০-৫৩০৬০ টাকা।

