একাত্তর বাংলাঃ নিখোঁজের ৮ ঘণ্টা পর ঝালকাঠিতে তৃতীয় শ্রেণির ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২২ ফেব্রুয়ারি) সকালে কাঁঠালিয়া উপজেলার একটি মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্বজনরা জানান, বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) রাতে পশ্চিম শৌলজালিয়া গ্রামে নিজ বাড়িতে বিয়ের অনুষ্ঠান থেকে নিখোঁজ হয় শান্ত হাওলাদার। ভোরে বাড়ির সামনের একটি ফসলি জমিতে তার লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।
খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়। শিশুটির গলায় আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিহত শান্ত স্থানীয় কৈখালী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণিতে পড়তো।

