বহুল প্রতীক্ষিত বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটির শুভ উদ্বোধন হলো আজ 

Date:

আবির হোসেন সজল: ২০১১ সালের ১৯ অক্টোবর লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বহুল আলোচিত দহগ্রাম-আঙ্গোরপোতা ও তিনবিঘা করিডোর পরিদর্শনে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেসময় তিনি বুড়িমারী থেকে সরাসরি রাজধানী ঢাকা চলাচলের জন্য আন্তঃনগর ট্রেন চালুর প্রতিশ্রুতি দেন।লালমনিরহাট বুড়িমারী স্থলবন্দরটি হল আন্তর্জাতিক স্থলবন্দর তাই এ রুট দিয়ে প্রতিদিন বাংলাদেশ থেকে ভারত, নেপাল এবং ভুটানের কয়েক শত যাত্রী চলাচল করে থাকে এখানে। প্রতিদিনে শতাধিক আমদানি ও রপ্তানিকারকরা আসেন দেশের বিভিন্ন স্থান থেকে।

বুড়িমারী এক্সপ্রেসটি চালুর কারণে স্থলবন্দরটির সঙ্গে যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে এবং স্থলবন্দরটিতে বিদেশগামী যাত্রী ও আন্তর্জাতিক ব্যবসায়ীদের আনাগোনা বাড়বে বলে মনে করছেন অনেকেই।

বহুল প্রত্যাশিত এই ট্রেনটি আজ মঙ্গলবার মঙ্গলবার চালু হতে হচ্ছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী আন্তঃনগর ট্রেন বুড়িমারী এক্সপ্রেস’ লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর স্টেশন থেকে সরাসরি রাজধানী ঢাকা চলাচল করবে

লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) আব্দুল্ল্যাহ আল মামুন এ বিষয়ে নিশ্চিত করে বলেন

‘বুড়িমারী টু ঢাকা রুটের দৈর্ঘ্য প্রায় ৬০০ কিলোমিটারের মতো দেশের সবচেয়ে দৈর্ঘ্য রেলরুট হচ্ছে এটি। লালমনিরহাট থেকে ঢাকার রেলরুটের দূরত্ব ৫০০ কিলোমিটার। আপাতত শিডিউল ঠিক রাখতে ট্রেনটি লালমনিরহাট থেকেই চলাচল করবে

এবং বুড়িমারীকে শাটল ট্রেনের মাধ্যমে যুক্ত করা হবে তবে চলতি বছরই ট্রেনটি বুড়িমারী স্টেশন থেকে সরাসরি ঢাকা চলাচলের জন্য ব্যবস্থা নেয়া করা হবে।

রেলওয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মেনেই আজ মঙ্গলবার থেকে ট্রেনটি চালু হচ্ছে।

তথ্য থেকে পাওয়া গেছে,এর আগে ট্রেনটি চালু করতে পাঁচবার তারিখ পরিবর্তন করা হয়েছে। গত ৩০ নভেম্বর, ৬ ডিসেম্বর, ১৬ ডিসেম্বর, ১ জানুয়ারি ও ২১ ফেব্রুয়ারি ছিল ট্রেনটি চালুর তারিখ। অবশেষে ১২ মার্চ তারিখ নির্ধারণ করা হলো।

২০১৮ সালের ১৬ জুন সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক এসেছিলেন লালমনিরহাট স্টেশনে। সেসময় তিনি বলেছিলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়ন করা হবে।’

২০২১ সালের ১২ নভেম্বর সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন লালমনিরহাট স্টেশন পরিদর্শনে এসে বলেছিলেন, ‘বুড়িমারী-ঢাকা রুটে আন্তঃনগর ট্রেনটির চলাচলের জন্য দ্রুত বাস্তবায়ন করা হবে কারণ প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন।

লালমনিরহাট রেলওয়ে বিভাগের থেকে পাওয়া একাধিক তথ্যে নিশ্চিত হওয়া গেছে আজ মঙ্গলবার বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি চালু হচ্ছে তাই এ জেলার মানুষের মাঝে আনন্দের জোয়ার বইছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান