বর্তমান সরকার ছাত্রজনতার আন্দোলনের ফসলঃ বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী

Date:

বিশেষ প্রতিনিধিঃ
বর্তমান সরকার ছাত্রজনতার আন্দোলনের ফসল বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী অ‍্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। তিনি বলেন, আমাদের দীর্ঘ লড়াই সংগ্রামের পটভূমিতে ছাত্র জনতার আন্দোলন সফল হয়েছে। তাই এই সরকারের প্রতি আমাদের সমর্থন আছে। এখন কর্তব‍্য হচ্ছে যতদ্রুত সম্ভব এই সরকার রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে গনতান্ত্রিক নির্বাচনের ব‍্যবস্থা করবে। সেই নির্বাচনের মাধ্যমে দেশের রজনীতিবিদরা দায়িত্ব গ্রহন করবে।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ময়মনসিংহ নগরীর ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিশ্ব গনতন্ত্র দিবস উপলক্ষ্যে গনতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে ময়মনসিংহ বিএনপির বিভাগীয় শোভাযাত্রা পূর্ব এই আলোচনা সভায় তিনি আরও বলেন, এক সময় বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গনতন্ত্র রক্ষার আন্দোলন হয়েছে। সারা পৃথিবীর মধ‍্যে তিনি একমাত্র নেত্রী যিনি গনতন্ত্রের জন‍্য দীর্ঘদিন কারাবন্দি ছিলেন। বিগত ফ‍্যাসিষ্ট সরকার তাকে মিথ‍্যা মামলায় কারাগারে বন্দি রেখেছিল। আমাদের নেতা তারেক রহমানকে বিভিন্ন মিথ‍্যা মামলায় জড়ানো হয়েছে। গুম, খুন করা হয়েছে অনেক নেতাকর্মীদের। ফ‍্যাসিষ্ট সরকার দেশের আদালত, নির্বাচন কমিশন, আইন প্রয়োগকারী সংস্থাকে কুক্ষিগত করে নগ্ন ফ‍্যাসিবাদ কায়েম করেছিল। কিন্তু ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা এখন দেশ ছেড়ে পালিয়ে গেছে।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, স্বৈরাচার পতনের মধ‍্য দিয়ে দেশে গনতন্ত্রের নতুন অভিযাত্রা শুরু হয়েছে। এই অভিযাত্রার নেতৃত্ব দিচ্ছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান। অবিলম্বে সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের মধ‍্য দিয়ে আমাদের পরিপূর্ণ বিজয় অর্জনের লক্ষ্যে কাজ করতে হবে।

এ সময় বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম বলেন, আমাদের নেতা তারেক রহমান বলেছেন বিজয় এখনো অর্জিত হয়নি। তাই সবাইকে ধৈর্য্য ধারন করে গনতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন সফল করতে হবে।

এতে সভাপতিত্ব করেন ময়মনসিংহ মহানগর বিএনপির আহবায়ক অধ‍্যাপক একেএম শফিকুল ইসলাম। এ সময় বিএনপির বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে আরও বক্তব্য রাখেন বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম, সহসাংগঠনিক সম্পাদক শাহ ওয়ারেস আলী মামুন, দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ডা: মাহাবুবুর রহমান লিটন, নেত্রকোনা জেলা বিএনপির সভাপতি ডা: আনোয়ারুল হক, শেরপুর জেলা বিএনপির সভাপতি হযরত আলী, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক জাকির হোসেন বাবলু, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক অধ‍্যাপক শেখ আমজাদ আলী, উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদার, দক্ষিণ বিএনপির যুগ্ম আহবায়ক আলমগীর মাহমুদ আলম।

এছাড়াও আলোচনা সভার মঞ্চে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আফজাল এইচ খান, সাবেক এমপি শাহ নূরুল কবীর শাহীনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে নেতৃবৃন্দের অংশ গ্রহনে একটি শোভাযাত্রা নগরীর টাউন হল মোড় থেকে শুরু হয়ে গাঙ্গীনাপাড় হয়ে স্টেশন রোড গিয়ে শেষ হয়। এতে ময়মনসিংহ, কিশোরগঞ্জ, নেত্রকোনা, শেরপুর ও জামালপুর জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ‍ক নেতাকর্মী অংশ গ্রহন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান